Why Musk Is so important

G
gamer99
যতদিন না ভ্যাকসিন আসছে; ততদিন মাস্ক খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন না আসা পর্যন্ত প্রতিরোধে এখন থেকে প্রয়োজন মিলিটারির মতো অনুশাসন। সাবধানতা হিসেবে গ্লাভস ও মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া। কমপক্ষে ছয় ফুটের সামাজিক দূরত্ব রক্ষা করা। মাস্ক ছাড়া লোকজন কিংবা যারা জোরে কথা বলে তাদের সামনে না যাওয়া। যানবাহন ও বাজারে সর্বত্র ভিড় পরিহার করা। টাকা বা কাগজ গোনার সময় আঙুল দিয়ে জিহ্বা বা ঠোঁট স্পর্শ না করা। চুলসহ শরীর যথাসম্ভব আবৃত রাখা। বাইরে থেকে বাড়িতে ফিরে সব পরিধেয় ধুতে দেওয়া। হাত-মুখ না ধুয়ে ঘরের কোনো কিছু না ধরা ইত্যাদি প্রাত্যহিক কাজ এখন জরুরি হয়ে পড়েছে। এখনো করোনার কার্যকর ওষুধের অভাব রয়েছে। এ অবস্থায় শুধু ব্যক্তিগত সচেতনতাই পারে করোনা প্রতিরোধ করতে।

যদি আমরা সকল প্রকার নিয়ম মেনে চলি তাহলে একদিন না একদিন আমরা এই মহামারি থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ ❤️




Comments