Bismillahir Rahmanir Rahim
"Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu"
How are you all my dear brothers and sisters? I hope you all are well and healthy by the grace of Almighty God. Alhamdulillah I am also well with the prayers of all and the infinite mercy of Almighty Allah. Today is our holy Jumma Day. For every devout Muslim, the day of Jumma is more important than any other day of the whole week. Today I will share with you some amazing moments of my day, hope you all like it.
Today's Jumma morning started with beautiful rain. Today I woke up at around 9:30 am because yesterday was a very important religious day for our Muslims "Holy Eid-ul-Azha". Last day we all felt very tired due to the slaughtering of sacrificial animals and other activities, which is the main reason for waking up so late. Today is going to be fairly drizzly and the weather is getting better.
As today is Jumma day, we take a bath a little earlier and leave home wearing Punjabi and leave for the mosque. While going to the mosque, I saw a very beautiful pair of pigeons on the way. Pigeon is one of my favorite birds, which I love very much. Even I myself keep many pigeons in my nest. I was so happy to see these pigeons that I took a picture with my phone to show you.
After that, I started going towards the mosque again. Going a little further, I saw some other brothers in the area going towards the mosque, I also started walking with them.
Then we reached the mosque. The mosque is located very far from our house. It takes approximately six to seven minutes to reach the mosque from home. Then we enter the mosque and pray.
After finishing the prayer, I left the mosque and left for home.
That's it today, Insha'Allah, I'll see you again later. You must try to pray five times not only on Friday but also on other days of the week. Everyone pray for me so that I can pray five times. I pray that everyone be well and stay healthy, God bless.
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমার সকল প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজ আমাদের পবিত্র জুম্মার দিন। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য জুম্মার দিনটি পুরো সপ্তাহের অন্যান্য দিনের থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। আজ আমি আপনাদের সাথে আমার আজকের দিনের কিছু অসাধারণ মুহূর্ত শেয়ার করব, আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে।
আজকের জুম্মার দিনের সকালটি শুরু হয়েছে খুবই সুন্দর বৃষ্টি দিয়ে। আজ আমি ঘুম থেকে উঠেছি আনুমানিক সকাল ৯:৩০ মিনিটের সময়, তার কারণ হচ্ছে গতকাল আমাদের মুসলমানদের ধর্মীয় অনেক বড় একটি দিন "পবিত্র ঈদুল আযহা" ছিল। গতদিন আমাদের সকলেরই কোরবানির পশু জবাই এবং অন্যান্য কর্মব্যস্ততার কারণে খুবই ক্লান্তি অনুভব করি, মূলত এই কারণেই ঘুম থেকে এতটা দেরিতে ওঠা। আজ দিনটি মোটামুটিভাবে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে এবং আবহাওয়াটা অনেক ভালো যাচ্ছে।
আজ যেহেতু জুম্মার দিন তাই আমরা নির্দিষ্ট সময়ের একটু আগেই গোসল করি এবং পাঞ্জাবি পরে বাসা থেকে বাহির হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা করি। মসজিদে যাওয়ার সময় পথে খুবই সুন্দর একজোড়া কবুতর দেখতে পাই। কবুতর আমার খুবই শখের একটি পাখি, যা আমি খুবই ভালোবাসি। এমনকি আমি নিজে আমার বাসার মধ্যে অনেকগুলো কবুতর পুষি। এই কবুতরগুলো আমার দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের দেখানোর জন্য আমার ফোন দিয়ে ছবি তুলে নিলাম।
এরপরে আবার মসজিদের উদ্দেশ্য যাওয়া শুরু করলাম। একটু সামনে গিয়ে দেখি এলাকার আরো কিছু ভাই ব্রাদারও মসজিদের দিকে যাচ্ছেন, আমিও তাদের সাথে হাঁটা শুরু করলাম।
অতঃপর আমরা মসজিদে এসে পৌঁছালাম। মসজিদটি অবস্থিত আমাদের বাসা থেকে অনেকটা দূরে। বাসা থেকে মসজিদে আসতে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় লাগে। এরপর আমরা মসজিদে প্রবেশ করি এবং নামাজ আদায় করি।
নামাজ শেষ করে মসজিদ থেকে বাহির হলাম এবং বাসার উদ্দেশ্যে রওনা হলাম।
আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার ও দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুধুমাত্র জুমার দিন নয় সপ্তাহের অন্যান্য দিনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি, আল্লাহ হাফেজ।

