আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠ্য ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি আজকে আপনাদের মাঝে রাত্রিবেলা ফুটবল খেলার সুন্দর মনোভাব প্রকাশ করব।
চলুন শুরু করা যাক
আপনারা সবাই জানেন যে আমি একজন পরীক্ষার্থী বর্তমানে অষ্টম শ্রেণীতে মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দেওয়ার ফাঁকে একদিন সময় পেয়ে বন্ধুরা মিলে ফুটবল খেলার আয়োজন করি। মনটা ভালো নেই প্রত্যেকদিন পরীক্ষা দিতে হচ্ছে তাই সময় একদিন পেয়ে আমরা বন্ধুরা মিলে খেলার জন্য সবাই একটা স্কুলের মাঠে সন্ধ্যার পর সবাই খেলতে যাই।
আমরা মূলত ব্রাজিল আর্জেন্টিনা আলাদা আলাদা টিম হই আমরা যারা ব্রাজিল ছিলাম তারা একটু বেশি হেলদি টাইপের ছিলাম আর যারা আর্জেন্টিনা ছিল তারা অনেক চিকন ও খেলার দিকে পারদর্শ্য ছিল যাইহোক আমরা সবাই সবার মত টিম ভাগাভাগি করে মাঠে নেমে পড়লাম খেলার জন্য আমাদের মাঝে একটি বড় ভাই ছিল ভাইটি নাম ছিল রহমান ভাইটি ছিল আর্জেন্টিনা দলের ভাইটি অনেক ভালো খেলছিল আমরা ব্রাজিল রা একটু বেশি হেলদি হওয়ার কারণে দৌড়াতে পারছিলাম না।
খেলার এক পর্যায়ে আর্জেন্টিনা আমার চিকন বন্ধুরা দুই গোল দিয়ে দেয় আমাদের,সবাই হতাশ হয়ে পড়ি আমি একটু সবার থেকে অলস টাইপের ছিলাম আমি ছিলাম গোলকিপার। গোলকিপারের দাঁড়িয়ে থেকে পোষ্টের জন্য ছবি তুলছিলাম যার ফলে আর্জেন্টিনারা অনেক চেষ্টার পরেও আমাকে টপকিয়ে দুই গোল দিয়ে দেয়। যার ফলে বন্ধুদের কাছে আমায় অনেক বকা খেতে হয়।
যাইহোক খেলার ১৫ মিনিটের পর্যায়ে আমরা একটি গোল দিয়ে দিই আর্জেন্টিনাকে। আমরা ব্রাজিল রা তো অনেক খুশি হয়ে যায় কিন্তু সেই খুশি বেশিক্ষণ থাকে না। খেলতে খেলতে খেলার সময় শেষ হয়ে যায়। যার ফলে ২০ মিনিটে পর্যায়ে খেলাটি শেষ হয়ে যায় আমরা ব্রাজিলরা এক গোলে হেরে যায় সময়টা অনেক আনন্দের মজার সাথে ছিল বন্ধুরা মিলে ভালই মজার করে ফুটবল খেললাম আমি তো খেলতে পারিনা তাও খেলার চেষ্টা করেছি বন্ধুদের হাতে বকা খেয়ে।😅
খেলাধুলা শেষ করে সবাই স্কুলের পাশে নলকূপ থেকে হাত মুখ ধুয়ে সবাই এক জায়গায় বসে কিছুক্ষণ আড্ডা দেই বন্ধুদের মধ্যে অনেক গল্প চলছিল, অনেক কথা কাটাকাটি চলছিল আপনারা তো জানেন যে একদল জিতে গেলে আর একদল হেরে গেলে কথা তো শুনতেই হবে তারপরও সবাই মাথা নিচু করে ওদের কথা শুনি।
সবশেষে বলতে চাই মাঝে মধ্যে খেলার প্রয়োজন রয়েছে, খেলাধুলা করলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। আমাদের সবারই উচিত মাঝে মাঝে ফুটবল খেলা।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আমার পাঠ্য ভাই ও বোনেরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। এই বলে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি।
আসসালমু আলাইকুম।
Device=realme 8
Camera=64MP
Short by me
।

