আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আপনি কি জানেন, পৃথিবীতে সব থেকে কষ্টের মুহূর্ত কোনটা?
আপনি কি জানেন , পৃথিবীতে সব থেকে সেরা অর্জন কোনটা?
আপনি কি জানেন, পৃথিবীতে সব থেকে সেরা ফিলিংস কোনটা?
টাইটেল দেখে হয়তো বুঝে ফেলছেন আমি কিসের কথা বলছি!
পৃথিবীর সবচেয়ে কষ্টের মুহূর্ত হয়তো মায়ের প্রসব কালীন সময়টা।একটা মা একটা সন্তানকে পৃথিবীতে আনতে কত কষ্ট করে এবং বড় করে তারপর মা এই কষ্টটা ভুলে যাই যখন সন্তানের মুখটা দেখে 😊। পৃথিবীতে যত কষ্ট আছে শারীরিক কষ্ট সবটুকু কষ্ট বোধ হয় এই সময়টাই হয়। একমাত্র যে মা হয়েছে সেই জানে এই ব্যথাটা কতটুকু যন্ত্রণার ।কেউ কল্পনাও করতে পারবে না যে মা হয়নি সে। ঠিক। এ কষ্ট কেউ বুঝতে পারবে না।সেই বোঝে যে এটা ভোগ করছে।
তবে সব থেকে কষ্টকর হল,সেই সন্তান যখন মাকে কষ্ট দেয়। একটা সময় সন্তানের দেওয়া কষ্টের চেয়ে বড় কষ্ট আর কিছু হয় না।
পৃথিবীতে সব থেকে সেরা অর্জন হচ্ছে একটি মেয়ে যখন মা হয় ।শুধু মাত্র মা হওয়ার জন্যে একটা মেয়ে মৃত্যুর সাথেই লড়াই করে ।এই তীব্র যন্ত্রণার কষ্ট সহ্য করে যখন সেই মেয়েটি মা হয় তখন সে তার জীবনের সব থেকে সেরা অর্জন টাই করে।
যখন সেই মা সন্তানের মুখ দেখে তখন সব কিছু ভুলে যায় ।সেই ফিলিংস টা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ট ফিলিংস।

