জীবন সহজ নয়। বরং খুব বেশিই জটিল। আপনাকে এই জটিলতর জীবনের সাথে চ্যালেন্জ করে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এই সব কথা বলা আসলে অনেক সহজ কিন্তু প্রকৃতপক্ষে করে দেখানো অনেক কঠিন। মোটিভেশনাল এসব কথাবার্তা আপনাকে অনেক উৎসাহ জাগাবে কিন্তু আপনি যখন একা থাকবেন তখন বুঝতে পারবেন আসলে কোনো কিছুই আপনাকে আপনার মনকে প্রশান্তি দিতে পারবেনা। আপনার মনকে যদি কোনো কিছু প্রশান্ত করতে পারে তবে সেটা একমাত্র আপনার রবের ইবাদত।
আপনার মন কখনোই শান্তি পাবেনা, প্রশান্ত হবেনা যদি আপনি, আপনার আত্মা আপনার রবের থেকে দূরে থাকেন। আপানর আর আপনার রবের মাঝে যখন দূরত্ব বেড়ে যাবে তখনই আপনার মন অশান্ত হবে। আপনি ছিটকে পড়বেন সকল কাজ থেকে, কোনো কাজে মন বসবে না এক কথায় আপনার রবের ইবাদত বাদে আপনি যে কাজই করবেন না কেন আপনি সফল হবেন না, আপনার আত্মা প্রশান্ত হবে না।
এই দুনিয়াবি সব কিছু স্রেফ আপনার বডি স্ট্রাকচারটাকে শান্তি দেয় কিন্তু আপনার আত্মা তার রবের ইবাদতেই শান্তি পায়। ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানী মানুষের কাজ আমনার জানি। কিন্তু যদি প্রশ্ন আসে আপনার ভবিষ্যত কোনটি নিয়ে আর আপনার উত্তর যদি হয় পরকাল তাহলে এই লিখাগুলো একমাত্র আপনিই বুঝবেন। আর যদি উত্তর হয় অর্থ-সম্পদ, বাড়ি-গাড়ি তাহলে কতাগুলোর মর্মার্থ আপনার বুঝে আসবে না। কারন মানুষের কর্ম তার নিয়তের উপর নির্ভরশীল।

