প্রিয় একজনের বিয়ের জন্য গিফট কেনা।

bristy1

বেশ কিছুদিন আগের কথা যখন আমাদের প্রিয় একজন মানুষের বিয়ে হয়। আসলে রক্তের সম্পর্ক এবং বন্ধুত্ব সবকিছুই আত্মার মাধ্যমে হয়ে থাকে। আর এরকমই একজন মানুষের বিয়ে হয়েছিল কিছুদিন আগে। যদিও বেশ অনেকদিন যাবত ধরে পাত্রী দেখা হচ্ছিল কিন্তু সময় সুযোগ মতো বিয়ের ব্যবস্থাটা করা হয়নি। কিন্তু হঠাৎ করে দুই দিনের মধ্যেই বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল। যেহেতু উনি খুব কাছের এবং আপন মানুষের মধ্যে একজন সে জন্য একটু বড় কিছু গিফট করার জন্য আমার হাসবেন্ড চাইছিল।

আসলে যে মানুষগুলো বিপদে আপদে পাশে থাকে তাদের পাশে থাকতে সব সময়ই ভালো লাগে। এর মাঝে আন্তরিকতা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবকিছুই ফুটে ওঠে। যে মানুষের কথা বলছিলাম সেই মানুষটা আমাদের। বিপদে-আপদে সব সময় পাশে থেকেছে মানসিক ভাবেই হোক কিংবা আর্থিকভাবে হোক। যেকোনো ভাবে তার থেকে বিভিন্নভাবে সাহায্য পেয়েছিলাম। সত্যি বলতে তার মত একজন ভালো মানুষের অভাব চারদিকে। মানবিকতা আর মনুষত্ববোধ সব কিছুই তার মধ্যে বিদ্যমান।

আর এমনই একজন মানুষের বিবাহ উপলক্ষে কিছু স্পেশাক গিফট অবশ্যই প্রাপ্য। হয়তোবা আমরা যাদেরকে সবসময় আপন মনে করে থাকি তারা আমাদেরকে আপন মনে নাও করতে পারে। এজন্যই আমাদের দেখানো আন্তরিকতা গুলো অনেকের কাছে খারাপ মনে হয়। কারো কারো কাছে মনে হয় যেন উদ্দেশ্য ও লক্ষ্য মনে রেখেই তাদের পাশে থাকা। কিন্তু যারা আন্তরিকতা বুঝে না তাদের জন্য দ্বিতীয়বার আসলে কোন কিছুই করতে ইচ্ছে করে না। এমন অনেক বড় কিছু রক্তের মানুষের জন্য করেও পরবর্তীতে প্রতারিত এবং অপবাদ মাথায় নিতে হয়েছে, যাইহোক সেই কথায় না যাই।

সেদিন বৌভাত ছিল, আর আমি যেহেতু অসুস্থ ছিলাম তাই বিয়েতে উপস্থিত হতে পারিনি। আর এদিকে আমার হাসবেন্ড বলছিল তাকে কি গিফট দেয়া যায়। তখন আমরা ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয়েছিলাম। আর সেই পরিপ্রেক্ষিতেই কাছেরই একটা ফার্নিচার দোকানে গিয়েছিলাম গিফট দেখার জন্য। আসলে যেহেতু উনি একদম সিঙ্গেল একজন মানুষ ছিলেন তাই তার ঘরের মধ্যে সাজানোর জন্য অনেক কিছুই প্রয়োজন ছিল। কারণ তিনি দেশের বাইরে থাকেন। দেশে খুব বেশি একটা যেহেতু থাকে না ওই হিসেবে তার ঘরে সাজানোর জন্য অনেক কিছু প্রয়োজন ছিল। যদিও বেশ কিছু জিনিস তিনি নিজেই কিনে নিয়েছিলেন। তবুও আমরা চাইছিলাম একটা ড্রেসিং টেবিল গিফট করার জন্য।

পরবর্তীতে শো-রুম ঘুরে একটা ড্রেসিং টেবিল পছন্দ করেছিলাম। কিন্তু সেটার দাম অনেক বেশি চাইছিল। তারপর আরেকটা ড্রেসিং টেবিল পছন্দ হয়েছিল। পরবর্তীতে আমরা সেটাই নিয়েছিলাম। আর এটা আমার বেশ পছন্দই হয়েছিল বলতে গেলে। এরপর বিল মিটিয়ে আমরা বাইরে চলে এলাম এবং অন্য জায়গায় গিয়েছিলাম।সেটা না হয় আরেকদিন শেয়ার করব।

Comments