ঢাকার পথে ১৭ লাখ চীনা টিকা

B

বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এবার বাংলাদেশকে ১৭ লাখ সিনোফার্মের টিকা উপহার দিচ্ছে চীন।

 

আজ মঙ্গলবার ভোরে করোনার এই টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেইজিং বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তাঁর ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

 

গতকাল সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। মন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা চলতি মাসে পাওয়া যাবে বলে জানান তিনি।

এর আগে গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চীন থেকে সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ টিকা আসবে। তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরই মধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করব।’

 

একই দিন (শনিবার) স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ছয় কোটি ডোজ টিকার মধ্যে দুই কোটি ডোজ করে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে চার কোটি ডোজ আসবে। এর আগেও আসবে, তবে কিছুটা কম করে। আগস্টে কিছুটা কম টিকা আসবে।  

 

কোভ্যাক্সের আওতায় এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশে মডার্নার এবং জাপান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। আর কোভ্যাক্স সরাসরি পাঠিয়েছে ফাইজারের টিকা।

  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ করোনার টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন। 

 

এখন পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৪ লাখ ৬৬ হাজার ৪২৪ জন। নারী ৫৯ লাখ ৮৪ হাজার ২০৬ জন। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৯ লাখ ৯৯ হাজার ৯৬৫ জন পুরুষ ও ১৭ লাখ ৩২ হাজার ৮৬৭ জন নারী। 

 

গতকাল পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৮ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬৮ লাখ ৪৪ হাজার ৮৫ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭২ হাজার ৪০৭ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন।

 

জেলা

ব্রাহ্মণবাড়িয়ায় এক দিনে করোনায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় করোনায় আটজনের মৃত্যু হয়েছে। এটি জেলায় এখন পর্যন্ত এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

 

করোনায় মারা যাওয়া আটজনের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় ৭৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৫৪। নতুন শনাক্ত ১৭১ জনের মধ্যে সদরের ৩৯ জন, নবীনগরের ১৪ জন, কসবার ২৬ জন, বাঞ্ছারামপুরের ৯ জন, নাসিরনগরের ৭ জন, বিজয়নগরের ১০ জন, আশুগঞ্জের ৩২ জন, আখাউড়ার ২০ জন ও সরাইলের ১৪ জন আছেন। এ নিয়ে জেলায় ৯ হাজার ৬৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা সংক্রমিতের রেকর্ড ছিল ৩ আগস্ট। ওই দিন জেলায় ৯৯৯ জনের নমুনা পরীক্ষায় ৪১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

 

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, জেলায় জুলাই ও আগস্টের করোনা সংক্রমণ অন্য যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। এখন উপজেলাগুলোতেও করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। মানুষকে আরও সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Comments

rahima320
nice

রাতে সেরি বাংলাদেশের ডিসকর্ড চ্যানেলে হ্যাংআউট এর আগে কোন পোস্ট করবেন না। তাহলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে।

 

তাছাড়া আপনি পোস্টটি কপি করেছেন। যেটা চুরি করার মতই অপরাধ।

আপনার পোস্ট টি অন্য একটি সাইট থেকে নকল করা। নকল করা একটি শাস্তিযোগ্য অপরাধ। দয়াকরে এভাবে নকল করবেন না। অন্যথায় আপনার অ্যাকাউন্ট কালো তালিকাভূক্ত ( ব্ল্যাকলিস্ট) করা হবে।

এই লিংক থেকে থেকে কপি করেছেন।

https://www.prothomalo.com/bangladesh/coronavirus/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AD-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96-%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE?fbclid=IwAR0aiR8uUqR4FvBqu97F9CtssCRiVka4d0z_K54LIPYp9hud4Kq01NurJEk