ফলের নাম অ্যাভোকাডো। বলা হয় এ ফল পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তার একটি বড় উপহার। কারণ এর মধ্যে রয়েছে মানুষের দেহের জন্য প্রয়োজনীয় সব ভিটামিন ও মিনারেল।
পৃথিবীর অন্যতম এ পুষ্টিকর ফল এখন বাংলাদেশেই চাষ হচ্ছে। কয়েক বছরের মধ্যে এটি বাণিজ্যিক আকার ধারণ করবে। বর্তমানে দেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টারে অ্যাভোকাডোর চারা সম্প্রসারণের কাজ চলমান। একসময় সারাদেশে এ ফলের চারা বিস্তার করা সম্ভব হবে বলে মনে করছেন উদ্যানতত্ত্ববিদরা।
সরেজমিনে মাদারীপুর হর্টিকালচার সেন্টারে দেখা মেলে এ অ্যাভোকাডো গাছের। সেখানে তিনটি গাছে শতাধিক ফল এসেছে। গাছগুলো ছোট আকারের। ফলগুলো অনেকটা পেয়ারার মতো, একসঙ্গে কয়েকটি ধরে রয়েছে, যা গাঢ় সবুজ বর্ণের। এর মধ্যে বড় একটি গাছে কয়েক বছর থেকে ফল ধরছে। এবার বিশেষ যত্নে এ গাছের অর্ধশত পরিপক্ব ফল পাওয়া গেছে।
উদ্যানতত্ত্ববিদরা বলছেন, অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণ প্রোটিন, খনিজ পদার্থ, ভিটামিন এ, সি, ই ও কে রয়েছে। এর মধ্যে রয়েছে পটাসিয়াম, যা কলার চেয়ে ৬০ শতাংশ বেশি। এছাড়া ১৮ ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং ৩৪ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট রয়েছে।
সেজন্য অন্যান্য ফলের তুলনায় এ ফলের মিষ্টতা কম। ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে উপযোগী ফল। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণে ভালো কোলেস্টেরল রয়েছে, যা শরীরে থাকা ক্ষতিকর কোলেস্টরেল কমায়। সেগুলো অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবেও শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সহায়তা করে।
পাশাপাশি এটি শিশু ও গর্ভবতী মায়েদের জন্য একটি উৎকৃষ্ট মানের খাবার। শিশুদের পুষ্টি শোষণে সহায়তা করে। যকৃৎকে সুরক্ষা দেয়। জন্ডিস প্রতিরোধে সহায়তা করে। গর্ভবতী মায়ের ক্ষেত্রে গর্ভপাত রোধ করে এবং স্বাভাবিক গর্ভধারণে সহায়ক হয়।
The name of the fruit is avocado. It is said that this fruit is a great gift of the creator for the people of the world. Because it contains all the vitamins and minerals required by the human body.
One of the most nutritious fruits in the world is now being cultivated in Bangladesh. Within a few years it will take commercial shape. At present, work is underway to expand avocado saplings in various horticulture centers in the country. Horticulturists think that it will be possible to spread this fruit sapling all over the country at some point.
This avocado tree can be seen on the spot at Madaripur Horticulture Center. There are more than a hundred fruits on three trees. The trees are small in size. The fruits are much like guavas, holding a few together, which are dark green in color. One of the big trees has been bearing fruit for several years. This time with special care, half a hundred ripe fruits of this tree have been found.
Horticulturists say that avocados are rich in protein, minerals, vitamins A, C, E and K. It contains potassium, which is 60 percent more than bananas. In addition, there are 18 types of amino acids and 34 percent saturated fat.
That is why the sweetness of this fruit is less compared to other fruits. The most useful fruit for diabetics. It also has a significant amount of good cholesterol, which reduces the harmful cholesterol in the body. They also act as anti-oxidants to help remove pollutants from the body.
It is also an excellent food for babies and expectant mothers. Helps children absorb nutrients. Protects the liver. Helps prevent jaundice. Prevents miscarriage in case of pregnant mother and helps in normal pregnancy.

