গ্যাস্ট্রিক দূর করার উপায়?Ways to get rid of gastric?

B
belal
💙 Bisillahir Rahmanir Rahim❤️

আমরা যে খাবার খায় তা পাকস্থলী যায়। পাকস্থলী কিছু অ্যাসিড তৈরি করে খাবার হজম করার জন্য। অ্যাসিড এবং খাবার দুটোই পাকস্থলী থেকে নীচের দিকে নামতে শুরু করে। কিন্তু, অ্যাসিড এবং খাবার যদি নীচের দিকে না নেমে গলার দিকে উঠে আসে তখন আমরা বুকে জ্বালা অনুভব করি। আমাদের প্রতিদিনের অভ্যাসে কিছু পরিবর্তন আনলেই এই সমস্যার সমাধান সম্ভব।”খাবারের সময়ে অনিয়ম করবেন না
“সময় মতো খাবার না খেলে পাকস্থলীর রোগ হতে পারে। এই রোগে পাকস্থলীর গায়ে ক্ষত দেখা যায়। ইনফেকশনের সম্ভাবনাও থাকে। এই রোগ হলে পেট জ্বালার মতো ঘটনা ঘটতে পারে। পাকস্থলীকে সুস্থ রাখতে তাই নিয়ম করে সময়মতো খাবার অভ্যাস করে নিতে হবে।”


অল্প খাবার খাওয়াঃ
“একসঙ্গে অনেক খাবার খেলে এই সমস্যা হয়। তাই একসঙ্গে খুব বেশি খাবার খাবেন না। খাবার ভাগ ভাগ করে খাবেন। অল্প করে পরিমাণে বেশিবার খাবেন।”

গ্যাস্ট্রিকের সমস্যা থাকবেই সেদ্ধ খাবার খেতে হবে না!
“অনেকেই মনে করেন গ্যাস্ট্রিকের সমস্যা মেটাতে পারে সেদ্ধ খাবার। এই ধারনা সম্পূর্ণ ঠিক নয়। একেক জনের শরীরে আলাদা আলাদা খাবার গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে। যে খাবারগুলি খেলে আপনার শরীরে অস্বস্তি হয়, পেটে অস্বস্তি হয়, সেই খাবারগুলি এড়িয়ে চলুন।”

রাতের খাবার ঘুমোতে যাওয়ার তিন থেকে চার ঘণ্টা আগেই খেয়ে ফেলতে হবে
“ভরপেটে চিত হয়ে ঘুমোলে পাকস্থলী থেকে অ্যাসিডের উপরের দিকে আসার সম্ভাবনা বেড়ে যায়। রাতের খাবার খাওয়ার পর আর কিছু খাবেন না।”


শোবার ভঙ্গিমাতেই সারবে গ্যাস্ট্রিক

“ঘুমোনোর সময় কোমর এবং বুক পেটের থেকে ১০ সেন্টিমিটার উপরে রাখার পরামর্শ দিয়েছেন ডা: তসনিম জারা।”

The food we eat goes to the stomach. The stomach produces some acid to digest food. Both acid and food begin to flow down from the stomach. However, if the acid and food do not go down to the bottom of the throat, then we feel the burning sensation in the chest. It is possible to solve this problem only by making some changes in our daily habits. ”Do not irregularly eat
“Not eating food on time can lead to stomach ailments. This disease causes ulcers on the stomach. There is also a possibility of infection. This disease can cause heartburn. In order to keep the stomach healthy, it is necessary to follow the rules and eat on time. ”


Eat less food
“This problem occurs when you eat a lot of food at once. So do not eat too much food at once. Eat by sharing food. Eat small amounts more often. ”

You do not have to eat boiled food to have gastric problems!
“Many people think that boiled food can solve gastric problems. This idea is not entirely correct. Different foods create gastric problems in each person's body. Avoid foods that cause discomfort in your body and stomach. ”

Dinner should be eaten three to four hours before going to bed
“Sleeping on a full stomach increases the chances of acid coming up from the stomach. Don't eat anything after dinner. ”


Gastric or peptic ulcer:

"Dr. Tasnim Zara recommends keeping it 10 cm above the waist and chest while sleeping."

Comments