পদ্মা সেতু বাঁকা কেন?Why is the Padma bridge bent?

B
belal
অনেক দীর্ঘ। ৬.১৫ কিলোমিটার। এত লম্বা পথ যদি সরলরেখার মতো সোজা হয়, তাহলে গাড়ির চালকেরা অনেক সময় অমনোযোগী হয়ে পড়েন। চালকদের হাত স্টিয়ারিংয়ে না–ও থাকতে পারে। একটু বাঁকা সেতুতে চালকদের হাত স্টিয়ারিংয়ের ওপরে থাকবে, মনোযোগও থাকবে গাড়ি চালানোর দিকে। ফলে দুর্ঘটনা ঘটার শঙ্কা অনেক কমে যাবে।
একটা স্থলসড়কে দুর্ঘটনা আর একটা সেতুর ওপরে দুর্ঘটনার মধ্যে পার্থক্য আছে। কোনো দুর্ঘটনাই কাম্য নয়; কিন্তু সেতুর ওপরে দুর্ঘটনা ঘটলে তা সমস্যার সৃষ্টি করবে অনেক বেশি।
আরেকটা কারণ আছে দীর্ঘ সেতু অনুভূমিকভাবে একটু বাঁকা করে তৈরি করার। তা হলো বিপরীত দিক থেকে আসা গাড়ির হেডলাইট সরাসরি চালকের চোখে পড়বে না। তাতেও দুর্ঘটনার শঙ্কা কমে যাবে।

তবে অনেক সেতু যে লম্বালম্বি বা ভার্টিক্যালি ধনুকের মতো বাঁকা করা হয়, কচ্ছপের পিঠের মতো বা উটের পিঠের মতো; তার প্রধান কারণ, ওজন বা লোড সেতুর স্প্যান থেকে দুই প্রান্তে ভাগ করিয়ে দেওয়া। সেতুর নিচে ঘন ঘন পিলার দেওয়া যাবে না, কারণ নিচ দিয়ে জলযান যাবে। এই সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা অনেক সময় ঝুলন্ত সেতু নির্মাণ করেন। অনেক উঁচু পিলার তৈরি করে সেখান থেকে লোহার দড়ি ঝুলিয়ে সেতুটাকে ধরে রাখেন। রাঙামাটিতে পর্যটন মোটেলের পেছনে পায়ে হাঁটার ঝুলন্ত সেতু হলো এর ছোট্ট একটা উদাহরণ

Too long. 6.15 km. If such a long road is as straight as a straight line, then the drivers of the vehicles often become inattentive. Drivers' hands may not be on the steering wheel. On a slightly curved bridge, drivers' hands will be on the steering wheel, and the focus will be on driving. This will greatly reduce the risk of accidents.
There is a difference between an accident on a land road and an accident on a bridge. No accident is desirable; But if there is an accident on the bridge, it will cause more problems.
Another reason is to make the long bridge a little crooked horizontally. That is, the headlights of the car coming from the opposite direction will not fall directly into the driver's eyes. That will also reduce the fear of accidents.

But many bridges that are curved vertically or vertically like a bow, like the back of a tortoise or like the back of a camel; The main reason is that the weight or load is divided into two ends from the span of the bridge. Frequent pillars should not be provided under the bridge, as ships will pass through the bottom. To solve this problem, engineers often build suspension bridges. He made a very high pillar and hung an iron rope from there to hold the bridge. The walking bridge behind the tourist motel in Rangamati is a small example of this.

Comments