আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। ভাবলাম আজকে আপনাদের মাঝে একটি আর্ট করে শেয়ার করবো। আসলে আমি অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের আর্ট করতে খুবই পছন্দ করি। বিশেষ করে কালারফুল এবং পেইন্টিং গুলো করতে খুবই পছন্দ করি। ইতিমধ্যে আমি এই প্লাটফর্মে বেশ কিছু আর্ট শেয়ার করেছি। প্রতিনিয়ত আমি নতুন নতুন বিষয় নিয়ে আর্ট করার চেষ্টা করি। তাই ভাবলাম এখন থেকে আপনাদের মাঝেও প্রতিনিয়ত আমার গুলো আর্ট গুলো শেয়ার করবো। আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি কালারফুল আর্ট শেয়ার করব। আশা করি আজকের আর্ট আপনাদের সবার খুবই ভালো লাগবে।



<h2> প্রয়োজনীয় উপকরণ </h2>
• আঁকার খাতা
• রং কলম
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
<h2> বিবরণ : </h2>
প্রথমে আমি একটি সাদা পেজ নিলাম। তারপর উপরে গারো নীল রং এবং হালকা নীল রঙ দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।
তারপর নিচের অংশে সবুজ এবং হলুদ রং দিয়ে একরকম ভাবে সুন্দর ভাবে রং করে নিয়ে নিলাম।
তারপর মাঝখানের কিছু অংশ সাদা রেখে দুপাশের অংশের মধ্যে কালো রং কলম দিয়ে রং করে নিলাম।
তারপর মাঝখানের অংশে একটি রাস্তা এবং উপরের আকাশের মধ্যে চাঁদ আর তারা রং করে নিয়ে নিলাম।
তারপর রাস্তার ধারের উপরের অংশে কালো রং কলম দিয়ে কিছু ছোট বড় পাহাড়ি গাছ সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।
এভাবে আমি পুরো আর্ট কমপ্লিট করে ফেললাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের। সবার পছন্দ হবে।

