যত দূর মনে পড়ে তখন আমার বয়স ৩ কি ৪ বছর। স্কুলে তখনও ভর্তি হই নাই। থাকতাম বগুড়া শহরের সদরেই। মার্কিন মুলুকের নাম সেই ছোট বেলা থেকেই শুনতাম। ডিভি লটারি! উহু! আমার বাবাও মনে হয় ২-৪ বার আবেদন করছিলো ডিভি লটারিতে =D তখন সেই ছোট বয়সেই মার্কিন মুলুকে যাওয়ার জন্য বিমানে টিকিট কেটে ফেলি চকচকা ২০ টাকার নোট দিয়ে ;P সুন্দর করে একটি চিঠির লম্বা খামে ভরে রেখে দিই। কোথা থেকে সেই ২০ টাকা যোগাড় করছিলাম তা নিজেও এখন মনে করতে পারব না। হঠাৎ একদিন মা ড্রয়ার পরিস্কার করতে করতে পুরোনো খাম ছিঁড়তে থাকে। ছিঁড়তে ছিঁড়তে সেই খামটিও ছিঁড়ে ফেলে তারপর আসামী ধরা পড়লো ;) কে কে করছে কে? বাড়ি আমার ছাড়া আর কারই এই কাজটি করার কথা নাহ। ব্যাস ধরা হল আসামী =D জিঙ্গাসাবাদ চলল। জিঙ্গাসাবাদের এক পর্যায়ে বললাম মা আমি তো এটা তো আমেরিকার টিকিট কাটছি =D শুনে আর মা আমারে মার ধর করে নাই। পরে নোটটা বাংলাদেশ ব্যাংক থেকে পাল্টিয়ে নিয়ে আসছিলো মনে হয়।
আসলে তখনকার বয়সে বিমান কি আর বিমানে চড়াটাও মনে হয় আমার কাছে ছিলো স্বপ্নের মত। এখনও পরিস্কার মনে পড়ে স্কুলে থাকলে বন্ধু সৌমিক সাদমানের কাছে থেকে বিমানে চড়ার গল্প শুনতাম =D ওর বাবা বিমান বাহিনীতে চাকরি করত সে সুবাদে ওরও কয়েকবার বিমানে চড়ার সুযোগ হয়েছিলো। পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন.........
Comments
ariful50
Thanks

