করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সম্প্রতি দেশের মেডিকেল কলেজগুলো খুলতে উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ১২ সেপ্টেম্বর থেকে খুলবে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।

