ধৈর্য, ☘️☘️☘️

A
arif567

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন ।আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।

 

বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল ধৈর্য সম্পর্কে ।আল্লাহ তাআলা আমাকে এ সম্পর্কে কিছু লেখার তৌফিক দান করুক আমিন।

 

ধৈর্য্য এমন একটা বিষয় যে ধৈর্য ধরে কাজ করতে পারে সে সফল হবেই একদিন না একদিন । ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় ।ধৈর্যের ছাড়া কোনো কিছু অর্জন হয় না ।ধৈর্য ছাড়া জীবনে বড় হওয়া যায় না ।যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি কিছু করতে পারবেন। আর যদি আপনি ধৈর্য না ধরতে পারেন তাহলে আপনি সফল হবেন না।

 

ধৈর্য ধরে আমি কাজ করেছি প্রথম দুই মাস অনলাইন জগতে। তারপর থেকে আমি তার ফলাফল পেতে শুরু করেছি ।আমাকে একজন বলেছিল ধৈর্য ধরে কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনি একদিন না একদিন সফল হবেন

 আমি ধৈর্য ধরে কাজ করতে ছিলাম দুই মাস পর আমি তার ফলাফল পেয়েছি।

 

আমাকে অনেকে দেখে বলে যে আপনি কিভাবে এত ধৈর্য ধরে কাজ করেন। সাথে সাথে তো টাকা দেয় না ?আমি বলি যে ধৈর্য ধরে কাজ করতে থাকেন একদিন না একদিন ফল পাবেন এটা বলি সবাইকে ।যারা নতুন অনলাইনে আসে কাজ করার জন্য তাদেরকে আমি শুরুতেই বলে দেই যে ধৈর্য ধরে তিন মাস কাজ করতে পারবেন? কোন টাকা পাবেন না ?যদি পারেন তাহলে কাজ শুরু করেন অন্যথায় আপনি কাজ শুরু করবেন না।

 

আমি একজনের কথার অনুযায়ী কাজ শুরু করেছিলাম। আমি অনলাইনের কাজ বাদ দিয়ে দিয়েছিলাম। তারপর একজন মেয়ের সাথে আমার ফেসবুকে কথা হয় সে আমাকে বলে অনলাইন জব এমন একটা বিষয় কেউ যদি কাজ শুরু করে একবার অনলাইন কাজের মজা পেয়ে যায় তাহলে সে কখনো অনলাইনের কাজ ছাড়তে পারবে না।

 

আমি তার কথায় কাজ শুরু করি এবং সফল হতে থাকি। তারপর আমি একদিন তাকে বলি আপনার কথায় আমি কাজ শুরু করেছিলাম আজও রয়ে গেছি। সে কাজ বাদ দিয়ে দিয়েছে সে আমাকে বলে আমি আবার কাজ শুরু করব আমার মোবাইল টা নষ্ট হয়ে গেছে তাই কাজ করতে পারিনা ।আমি বলছি আচ্ছা ঠিক আছে সে আমাকে বলেছে আপনি কি কি কাজ করেছেন সেগুলো আমাকে দিবেন আমি তাকে সেই কাজগুলো দিয়েছি সেগুলো কাজ করে।

 

আমি এখানে ধৈর্যের বাহিরে কিছু কথা বলেছি এ কথার দ্বারা উদ্দেশ্য হলো যে ধৈর্য ধরে আপনি কাজ করবেন ।কারো উৎসাহ পেয়ে কাজ করবেন ।আপনার পিছনে এমন একজনকে বস মানবেন তার নির্দেশ অনুযায়ী আপনি কাজ করবেন ।দেখবেন সে কিভাবে কাজ করে তার অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন তাহলে সফল হবেন।

 

যদি আপনার কোন ওস্তাদ না থাকে তাহলে আপনি সফল হবেন না ।কারণ ওস্তাদ ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া যায় না। যে খুব ভালো কাজ পারে তার কাছে জিজ্ঞেস করে কাজ করবেন সে যেটা না করবে সেটা করবেন না তার অনুযায়ী চলার চেষ্টা করবেন। কোন কিছু ভুল হলে কোন কিছু না পারলে তাকে জিজ্ঞেস করবেন যে এটা আমি পারিনা।

 

তো বন্ধুরা সবশেষে একটা কথা বলতে চাইসেটা হল ধৈর্য ছাড়া অনলাইন জগতে আপনি কিছুই করতে পারবেন না ।আপনি যেটা ই করেননা কেন যে কাজটাই করো না কেন যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না ।ধৈর্যের ফল অনেক মিষ্টি ।আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

Comments