আমার গ্রাম

A
arif567

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমার গ্রাম সম্পর্কে বলবো। আমাদের গ্রামের নাম বৈদ্যবাড়ী । আমাদের গ্রামটি আমাদের উপজেলার মধ্যে সবচেয়ে বড় গ্রাম। আমাদের গ্রামে প্রায় পনের হাজার মানুষ বসবাস করে। গ্রামের বেশিরভাগ মানুষই দিনমজুরি আর মধ্যবিত্ত। আমিও একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমরা এক ভাই এক বোন। আমাদের গ্রামটি চার নং বালিয়ান ইউনিয়নের নয় নং ওয়ার্ড ও পড়েছে। গ্রামের চারপাশে অনেক বড় বড় বিশ টি বিল রয়েছে। বিলগুলোতে অনেক মাছ পাওয়া যায়। মাছের মধ্যে হলো রুই ,কাতলা,কৈ, টেংরা,পুঁটি,‌ আরো অনেক প্রকারের মাছ । বিলের মাছগুলো অনেক ‌সুস্বাদু। আমাদের গ্রামে বছরে একবার ধান চাষ হয় । যদি বর্ষা না‌‌ হয় তাহলে দুইবার ধানচাষ‌ হয় অনেক ‌সময় আমাদের অনেক ক্ষতি হয় যখন বর্ষা হয়। গ্রামের প্রায় সকল পরিবারেরই একটি করে গরু রয়েছে। অনেকের ছাগলের ফ্রাম রয়েছে। অনেকে আবার ষাড় পালন করে । বছর শেষে ষাড় বিক্রি করে ভালো পরিমাণ অর্থ আয় হয়। আমাদের গ্রামীণ জীবনের দূরবস্থার পেছনে অনেক কারণ বিদ্যমান। আধুনিক যান্ত্রিক সভ্যতার কারণে ‌গ্রামের মানুষগুলো শহরে‌যেতে শুরু করেছে। পোশাক শিল্পের অনেকচাহিদা থাকার কারণে গ্রামের সব বয়সী নারী-পুরুষ চাষাবাদ ও খেত খামার ফেলে তুলনামূলক অল্প দামে নিজেদের শ্রমকে বিক্রি করে দিচ্ছে। বড় বড় কারখানা প্রতিষ্ঠিত হওয়ার ফলে গ্রামীণ শিল্পের দাম কমে যাচ্ছে। ফলে কর্মসংস্থানের খোঁজে, নিজেদের অভাব পূরণের কারণে মানুষ গ্রামীণ জীবন ত্যাগ করতে বাধ্য হচ্ছে। তাছাড়া উন্নয়ন প্রক্রিয়ায় সরকারি বাজেটে গ্রামাঞ্চলের জন্য খুব কমই বরাদ্দ থাকে। আমাদের গ্রাম অফুরন্ত সৌন্দর্যে ভরপুর এক অপরূপ লীলাভূমি। প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজ শ্যামলীমায় শোভিত আমাদের গ্রাম ।আমাদের দেশের চলার শক্তির অন্যতম উৎস গ্রামাঞ্চল। সুতরাং এই গ্রামাঞ্চলের উন্নয়ন রাখাকে অবজ্ঞা করলে চলবে না। গ্রামে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলোকে সঠিকভাব কাজে লাগাতে হবে। আধুনিক বিজ্ঞান সম্মত উপায়ে চাষাবাদ, কতিপয় উন্নয়নমূলক পদক্ষেপ, গ্রাম্য জনগণের একতাবদ্ধতা ও সরকারের সহযোগিতামূলক মনোভাবই পারে গ্রামীণ জীবনের হারানো হাসি আনন্দ ফিরিয়ে দিতে।

 

পিক টা আমি নিজে তুলেছি।

Comments

nice look
sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)