আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন ?আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি।
সুপ্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সন্তানদের শিক্ষার ব্যাপারে। আল্লাহ তাআলা আমাকে এ ব্যাপারে কিছু লেখার তৌফিক দান করুন আমিন।
আমাদের যাদের সন্তান রয়েছে আমরা অবশ্যই সন্তানের লেখাপড়ার প্রতি খোঁজখবর নেব। সে কোথায় লেখাপড়া করতেছি কোন কলেজে কোন মাদ্রাসায় কোন স্কুলে সবকিছু আমরা খোঁজখবর নেব ।কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাকে তারা বলে যে আমি অমুক মাদ্রাসায় স্কুলে লেখাপড়া করি কিন্তু কিছুদিন পর যখন আপনি খোঁজ খবর নেন দেখা যায় সে লেখাপড়া করে না ঘোরাফেরা করে কোন কাজ করে লেখাপড়া করে না।
সব ছাত্ররা যে এমন করে তা নয় কিছু ছাত্ররা এমন করে। আমরা যদি সন্তানের লেখা পড়ার ব্যাপারে খোঁজখবর নেই তাহলে তারা ভালোভাবে লেখাপড়া করবে ।কোন ফাঁকিবাজি করবে না আমরা মাদ্রাসাতে ছাত্রদের ভর্তি করিয়ে লেখাপড়া করার জন্য অনেক সময় দেখা যায় বাবা-মা ছাত্রের খোঁজ-খবর নেয় না সে কোন মাদ্রাসায় লেখাপড়া করে কেমন লেখাপড়া করতেছে।
যদি আমরা খোঁজখবর নেই কেমন লেখাপড়া করতেছে হুজুরকে জিজ্ঞেস করি সেই লেখা পড়া করে কিনা যদি জিজ্ঞেস করি ,তাহলে তার মনে একটি ভয় থাকবে যে, আমি যদি ভাল করে লেখাপড়া না করে তাহলে সে আমার মা বাবাকে বলে দেবে যে আপনার ছেলে ভালোভাবে লেখাপড়া করেনা।
যদিও আমি মাদ্রাসার ছাত্র তাও আমি এই কথাগুলো বলতেছি কারণ আমি অনেক ছাত্রকে দেখেছি তারা বাড়ি থেকে লেখাপড়ার নামে টাকা নিয়ে আসে ।কিন্তু লেখাপড়া করে না সে কোন গার্মেন্টসে বা ফ্যাক্টরিতে কাজ করে। কিন্তু বাড়ি থেকে সে টাকা নিয়ে আসতেছে ।কিছুদিন পর লেখাপড়া বাদ দেবে ।যদি তার বাবা-মা আজকে খোঁজখবর নিত তাহলে অযথা তাকে টাকা দিত না তার সুন্দর জীবনটা এভাবে ধ্বংস হতো না।
আমরা খোঁজখবর নেব সে ওই ইস্কুলে ওই মাদ্রাসায় ওই কলেজে কেমন লেখাপড়া হয় তার ব্যাপারে আমরা খোজ খবর নেব ।কারণ অনেক স্কুল-কলেজ-মাদ্রাসা রয়েছে যেগুলো নামে ।লেখাপড়া হয় না ।শুধু বছর চলে যায় কিন্তু কোন লেখাপড়া হয় না এজন্য আমরা এই ব্যাপারে খোঁজখবর নেব।
তো বন্ধুরা সকলের নিকট দোয়া চাই আমি যেন ভালোভাবে লেখাপড়া শেষ করতে পারি ।যোগ্য আলেম হতে পারি ।সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ।আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

