দ্বীনি শিক্ষা

A
arif567

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ।সবাই কেমন আছেন। আশা করি সকলে ভালো আছেন ।আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

 

আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো দ্বীনি এলেম শিক্ষা সম্পর্কে ।আল্লাহ তাআলা আমাকে এ ব্যাপারে কিছু লেখার তৌফিক দান করুন আমিন।

 

দ্বীনি এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরয। আমরা অনেক মুসলমান ভাইয়েরা এবং বোনেরা আছি যারা এখনো নামাজের জন্য যে কয়টা সূরা প্রয়োজন সেগুলো পারি না। নামাজ পড়তে পারি না ।আমরা কেমন মুসলমান হলাম নামাজটা পড়তে পারি না খুবই আফসোস লাগে।

 

এর একমাত্র কারণ হল ছোটবেলায় সে মক্তবে লেখাপড়া করে নাই ।ছোটবেলায় তার বাবা মা তাকে কোন হুজুর দিয়ে দিন এলেম শিক্ষা দেয় নাই। যদি তার বাবা মা তাকে ছোটবেলায় দ্বীনি এলেম শিক্ষা দিতেন তাহলে সে অবশ্যই পারতো।

 

বর্তমানে ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলায় মক্তবে যেতে দেয় না তাদের মা-বাবারা তারা কি করে তাদেরকে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দেয়। সকাল 7 টার সময় চলে যায় সকালবেলায় কিছুক্ষণ মক্তবে লেখাপড়া করতে পারেনা এজন্য তারা এই দিনে এলেম থেকে মাহরুম থাকে ।আমাদের যাদের সন্তান রয়েছে তারা আমাদের সন্তানকে দ্বীনি এলেম শিক্ষা দিব।

 

একটা হাদিসে আছে যে সন্তান তার পিতা-মাতার কবরের পাশে 41 দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার কবরের আজাব মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ ।আমাদের সন্তানদেরকে যদি আমরা তিনি এলেম শিক্ষা না দেই তাহলে তারা কিভাবে কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে?

 

তো বন্ধুরা আমরা যারা এখনো কোরআন শরীফ পড়তে পারি না তারা কুরআন শরীফ পড়া শিখে নেব। এবং যাদের ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তাদেরকে ছোটকালেই তাদেরকে দ্বীনি এলেম শিক্ষা দিব ।নামাজ শিখাবো ছোটবেলায় যে জিনিসটা শিক্ষা করা প্রয়োজন সেটা যদি বড় হওয়ার পর শিক্ষা দেয়া হয় সেটা বেশিদিন থাকে না।

 

আর বৃদ্ধ বয়সে কিছু কিছু মানুষ আছে তারা অনেক কিছু শিখতে চায় কিন্তু তারা তখন পারেনা এর একমাত্র কারণ হল তাদের জিব্বা তখন বার হয়ে যায় ।তারা ঠিকমতো না বলতে পারেনা উচ্চারণ করতে পারেনা ।এজন্য ছোটবেলায় আমরা আমাদের শিশুদেরকে শিক্ষা দিব।

 

আর আমরা যারা এখনো কুরআন শরীফ শিক্ষা করতে পারি নাই শিখে নিব ।যারা নামাজ পড়তে পারি না তারা নামাজ শিক্ষা নিব ।এতে লজ্জার কোনো কারণ নেই অনেকে লজ্জা করে হুজুরের কাছে জিজ্ঞেস করেনা ।সে নামাজ পড়ে না তারপরও হুজুরকে জিজ্ঞেস করেনা হুজুরকে বলে না যে হুজুর আমাকে নামাজটা শিখিয়ে দেন।

 

এক্ষেত্রে লজ্জা করলে চলবে না আপনার নামাজ শিখতে হবে নামাজটা কিভাবে সুন্দর হয় সে ব্যাপারে হুজুরের কাছে জানতে হবে লজ্জা করলে শেখা যাবে না।

 

তো বন্ধুরা আজকে আমি এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।

Comments