মানুষের প্রতি দয়া

A
arif567

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আজকে আমি দয়া ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌বিষয় বিষয় কিছু বলবো।  

কেউজন্ম নিয়েই মানুষ মানুষ হয়ে ওঠে না। মানুষ জন্মগতভাবে একান্ত অসহায়। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো কাজে একজনকে অন্যের উপর নির্ভর করতে হয়। শৈশবে মানব সন্তান মাতা-পিতার মুখাপেক্ষী হয়, আর বৃদ্ধ বয়সে তাকে অন্যের উপর আরো বেশি নির্ভর হতে হয়। Ruskin বলেন, "There are three kinds of duties-duties towards God, duties towards parents and duties towards man।‌ দয়া বলতে আমরা সাধারণত বুঝি ভিখিরিকে ভিক্ষা দেওয়া। আসলে সত্যিকারের দয়া বলতে বুঝায় প্রবল সহযোগিতা । এটা মানুষের প্রতি হতে পারে আবার অন্যান্য জীবের প্রতিও হতে পারে। অপরের দুঃখ-দুর্দশা উপলব্ধি করে তাকে সহযোগিতার মানসিকতাই দয়া। সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ সাধনের জন্য ভূমিকা পালন কিংবা অবদান রাখা�� হচ্ছে দয়ার ধর্ম। কিংবা সহজ কথায় বলা যায় মানুষের সেবা এবং উপকারই দয়া। দয়া বলতে শুধুমাত্র দরিদ্র, ভিখারীকে কিছু সাহায্য করা বোঝায় না, নিস্বার্থভাবে মানুষকে সাহায্য করাকেই বোঝায়।সকলের সঙ্গে মিলে মিশে জীবনধারণ এবং সুখে-দুঃখে একে অন্যের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। পবিত্র কোরআন শরীফে মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। এই শ্রেষ্ঠত্বের জন্যই অসংখ্য কর্তব্যের বাঁধনে বাঁধা মানব জীবন।জগতের সবাই এক অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এই শক্তিই হচ্ছে স্রষ্টা। স্রষ্টার সন্তুষ্টি অর্জনই মানুষের মূল উদ্দেশ্য। মানুষের প্রতি দয়া প্রদর্শনের দ্বারাই স্রষ্টার সন্তুষ্টি লাভ সম্ভব। আমাদের মনে রাখা দরকার ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব-আশরাফুল মাখলাকুত। মানুষকে দয়া করার মধ্যেই মানব জীবনের সকল কল্যাণ নিহিত রয়েছে। মহানবী (স.) বলেছেন, ‘মানুষের মধ্যে তিনিই শ্রেষ্ঠ যিনি মানুষের উপকার করেন।’ বিভিন্ন ধর্ম শাস্ত্র, কোরআন, পুরান, মহাকাব্যে দয়াধর্মকেই শ্রেষ্ঠধর্মের মর্যাদায় ভূষিত করা হয়েছে। কোন একজন বলেছিলেন জীবকে সেবা করলে সৃষ্টিকর্তাকেই সেবা করা হয়। জীবের প্রতি দয়া প্রদর্শন প্রতিষ্ঠিত হলে সমাজ আপনা আপনিই শান্তিময় হয়ে উঠবে। এক্ষেত্রে জীব-জন্তু, পশু-পাখি সবাইকেই দয়া প্রদর্শনের চর্চা করতে হবে। মহানবী হযরত মুহম্মদ (স.)পশু-পাখির প্রতি দয়া প্রদর্শন করেছেন এবং অন্যকেও দয়া প্রদর্শনের কথা বলেছেন। অন্তরের শ্রেষ্ঠত্ব দিয়ে মানুষ মানুষকে ভালোবাসতে শেখে, দয়া করতে শেখে। এটি মানুষের এক মহৎ গুণ। স্বার্থপরতা কখনো মানুষের গুণ হতে পারে না। কেবল নিজ পুত্র-কন্যা-স্ত্রী তথা আপন সংসার নিয়ে নিমগ্ন জীবন কখনো সার্থকতা ও পরিপূর্ণতা পায় না।আত্মতৃপ্তি লাভের অন্যতম উপায় হচ্ছে দয়া। অসহায়কে সাহায্য করলে, দয়া করলে তার মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। সে সৌন্দর্য দেখে সেবাপরায়ণকারীর হৃদয়ে অফুরন্ত আনন্দের সঞ্চার হয়। পীড়িতের সেবা করে যিনি জীবনকে সার্থক মনে করেন তিনিই প্রকৃত সেবক।চরিত্র মানুষের অমূল্য সম্পদ। চরিত্রবান মানুষের খ্যাতি ও মহত্ত্ব আরও মধুর হয়ে ওঠে মানুষ যদি শিশুকাল থেকেই দয়া পরিবেশে বড় হয় তবে তার মধ্যেও দয়াপূর্ণ সুকুমার প্রবৃত্তির জন্ম হয়। দয়াদ্র হৃদয়ের গুণেই মানুষ নিজেকে মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারে। তার চারিত্রিক গুণাবলি তখন অধিক প্রশংসনীয় হয়ে ওঠে এবং সমাজে সে হয় অনুস্মরণীয়। অলস ব্যক্তিকে কখনোই দয়া প্রদর্শন করা ঠিক নয়। অনেকে আছে শুধু অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে জীবনযাপন করে, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে না। দিনের পর দিন এরা অন্যের মুখাপেক্ষী হয়ে থাকে। তাই দয়া-দাক্ষিণের ক্ষেত্রে বিচার বিবেচনা করা জরুরি। এমন মানুষকে সাহায্য বা দয়া করতে হবে যার সাবলম্বী হওয়ার তীব্র আকাক্সক্ষা এবং প্রচেষ্টা আছে। আমরা একে অন্যের প্রতি দয়া করবো আল্লাহ আমাদের তাওফীক দান করুন। আমিন।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)