আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার জীবনের লক্ষ্য নিয়ে আলোচনা করবো।
মানুষের নিজস্ব একটা লক্ষ্যস্থান থাকলে সেই স্থানেই সে নিজেকে উন্নীত করতে পারে। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে। সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য মানুষকে অনেক পরিশ্রম করতে হয়। নির্দিষ্ট লক্ষ্য না থাকলে জীবনে সফলতা অর্জন করা যায় না। কান্ডারি বিহীন নৌকা যেমন অকূল সমুদ্রে তীর খুঁজে পায়না, তেমনি লক্ষ্যবিহীন জীবনও এ সাফল্যের সোপান খুঁজে পায় না। মানুষের মনের মধ্যে লালিত স্বপ্নই তাকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। নির্দিষ্ট লক্ষ্য থাকলে জীবনে বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে না। তাই প্রত্যেক মানুষের জীবনে একটা লক্ষ্য থাকা প্রয়োজন।
আমি যখন ছোট ছিলাম তখন বহু স্বপ্নই আমার শিশুমনে ঘুরে বেড়াত। তখন অনেক কিছুই হওয়ার ইচ্ছে ছিল। যখন যা দেখতাম, তাই হতে ইচ্ছে করত। ছোট বেলায় অনেক এলোমেলো স্বপ্ন দেখে তা হতে চাইতাম। কখনও ডাক্তার-ইঞ্জিনিয়ার, চাইতাম। আবার কখনও ফুটবলার, ক্রিকেটার, পাইলট, উকিল ইত্যাদি হতে চাইতাম। জীবনে লক্ষ্য স্থির করে সে লক্ষ্য বাস্তবায়নের জন্য দৃঢ় চেষ্টা আর কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। নির্দিষ্ট লক্ষ্য না থাকলে জীবনযুদ্ধে টিকে থাকা যায় না। এই সম্পর্কে ডা. লুৎফর রহমান বলেছেন- ‘জীবনের প্রথম থেকে ঠিক করে নাও তুমি কোন কাজের উপযুক্ত। এটা একবার, ওটা একবার করে যদি বেড়াও তাহলে তোমার জীবনের কোনো উন্নতি হবে না। এরূপ করে অনেক লোকের জীবন নষ্ট হয়ে গিয়েছে। তোমার যেন তা না হয়।’ অন্য ধর্মের প্রবর্তক বলেন- ‘লক্ষ্যবিহীন জীবন ব্যর্থতা আনে। নদী যেমন সাগরের দিকে নানাভাবে নানাগতিতে চলিয়াও শেষে সাগরে মেশে, তেমনি বিধাতার আদেশ শিরে রাখিয়া সংসারের কন্ঠকপথে স্হীর লক্ষে চলিবে। ছাত্রজীবন তপস্যার সময়। ছাত্রাবস্থায় লক্ষ্য স্থির করে তাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে সামনের দিকে অগ্রসর হতে হয়। প্রত্যেক সচেতন মানুষের মতো আমার জীবনেও একটা লক্ষ্য আছে। আমি শৈশব পার করে কৈশোরে পদার্পণ করেছি। অনেক ভেবে চিন্তে এ লক্ষ্য স্থির করেছি। আমি বড় হয়ে একজন দ্বীনি আলেম হতে চাই। আমার দ্বারা যাতে মুসলিম উম্মাহর শান্তি ফিরে আসে এই দোয়া করবেন আমার জন্য। আমি ও সবার জন্য দোয়া করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে মুক্ত করুন।আমিন।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)