মৃত্যুর অমোঘ বিধানকে এড়াবে কে ? কী দিয়ে ? টাকা , রুপী , পাউন্ড , ডলার , মার্ক , ফ্রাঙ্ক আর ইয়েন ? মৃত্যুকে দেখুন । পঙ্গু হাসপাতালে । মানুষের আর্তনাদ , আর্ত চিৎকারে ভারি হয়েছে সেখানের বাতাস । কারো হাতের , কারো পায়ের কারো ঘাড়ের হাড় ভেঙে গেছে । কারো হয়েছে গ্যাংগ্রিন । পচন । একটু একটু করে কাটা পড়ছে তার পা কিংবা হাত । প্রচণ্ড যন্ত্রণায় প্রাণ তার যায় যায় । তারপর হঠাৎই একদিন ঊর্ধে চলে গেছে সে । মরণ ছুঁয়েছে তাকে । মৃত্যুকে দেখুন । কবরস্থানে । আধ্যাত্মিক সাধক আমির খসরু বলেন একবার কবরস্থানে গিয়ে আমি বিদায়ী বন্ধুর স্মরণে কেঁদে বলি , ' তোমরা কোথায় ? ' আমার আত্মার বন্ধুরা সবাই কী মধুর স্বরে শুধু বলেছিল , ' তোমরা কোথায় ? ’ যাকে ' দ্বিতীয় ওমর ' বলা হয় সেই ওমর ইবনে আজিজ রহমতুল্লাহি আলাইহি এক জানাজাতে ছিলেন । লাশ কবরস্থানে নেয়া হলো । সাথে গেলেন ওমর ইবনে আবদুল আজিজ । তিনি বিষণ্ণ । নিরালা একটা জায়গায় বসে আছেন । গভীর চিন্তায় মগ্ন । একজন মানুষ । কাছে এলেন । জিজ্ঞেস করলেন , ' হে আমাদের খলিফা ' এই জানাজার প্রধান আপনি । আর আপনি এখনে ? একাকী ? খলিফা বললেন , ' আমি কররের কথা শুনেছি । ' ‘ কবরের কথা ? ’ ' হাঁ । ' তিনি নিচু স্বরে বললেন , ' সে আমাকে বলল , “ হে ওমর ইবনে আবদুল আজিজ , হে মুসলমানদের খলিফা ! আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে , আমার কাছে যারা আসে আমি তাদের সাথে কী ব্যবহার করি
আমি বললাম , ' বলো । ' কবর বললো , ‘ আমি তাদের কাফনের কাপড়ে পচন ধই । পরে ফেড়ে ফেলি । তাদের শরীর ছিঁড়ে ফেলি । টুকরো টুকরো করে দেই । খুন চুষে নিই । গোশত খেয়ে ফেলি । আরো শোনো , তার দেহের বাঁধন গুলো খুলে ফেলি । কাঁধ থেকে আলাদা করি হাত । কব্জি থেকে ছিঁড়ে ফেলি বাহু । রানকে হাঁটু থেকে হাঁটুকে উরু থেকে বিচ্ছিন্ন করে দিই । হযরত ওমর ইবনে আবদুল আজিজ চুপ করলেন । গভীর বিষাদের ছায়া পড়লো তাঁর চেহারায় । ভিজে উঠলো চোখ । গাল বেয়ে গড়িয়ে নামলো নিরব কান্না । অনেকক্ষণ কাঁদলেন তিনি । অঝোরে । তারপর কান্নাভেজা স্বরে বললেন , ' দুনিয় দু'দিনের । আর এর ছলনা অনেক বেশি । যে এখানে পেয়েছে বেশি সম্মান ওপারে তার হবে অনেক অপমান । আজ এখানে যে ধনী ওখানে দাঁড়াবে সে ফকির হয়ে । এখানের যুবক খুব তাড়াতাড়ি হয়ে যায় বুড়ো । মৃত্যু লুকিয়ে থাকে এখানে কাছে । পাশেই । হানা দেয় আচমকা । লুটে সেয় প্রাণ । এখানের প্রাণ হারিয়ে যায় শীঘ্যই । এই ধোঁকাবাজের প্রতারণায় পড়ো না । তোমরা দেখছো কতো তাড়াতাড়ি সে মুখ ফিরিয়ে নেয় । সে খুবই বোকা যে তার ধোঁকায় পড়ে যায় । বলো , ওই সব নাম করা রাজা বাদশারা কোথায় ? তারা বড় বড় শহর তৈরি করেছিল । কতো মিষ্টি পানির পুকুর আর ঝর্ণা খুঁড়েছিল । ফুলে ফলে সুশোভিত বাগান আবাদ করেছিল ।
পরবর্তী পোষ্টে দেখুন!

