Lionel Messi

A
arian560
স্প্যানিশ লিগেরও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির। এক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড (৫০), এক মৌসুমে ইউরোপীয় ফুটবলে সর্বোচ্চ গোলের (৭৩) রেকর্ড, এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ গোলের রেকর্ড (৫১), এল ক্লাসিকোতে সর্বোচ্চ গোলের রেকর্ড (২৫) লিওনেল মেসির। লা লিগায় সর্বোচ্চ গোল সহায়তা বা অ্যাসিস্টের রেকর্ডও মেসির নামের পাশে লেখা হয়েছে। মেসি একই সঙ্গে প্লেমেকার এবং গোলদাতার ভূমিকায় অনন্য। গোল করানো এবং আক্রমণ সাজানো এই দুই ভূমিকাতেই নেতৃত্ব দেন। জাতীয় দল ও ক্লাবের হয়ে মেসির গোল এরই মধ্যে ৬০০ পেরিয়ে গেছে।

শৈশবেই লিওনেল মেসির প্রতিভার কথা আলোচিত হচ্ছিল। কিশোর মেসির ফুটবল ইউরোপের অনেক ক্লাবকে আকৃষ্ট করলেও অনেকে পিছিয়ে যেত। কারণ মেসি শৈশবে গ্রোথ হরমোন সমস্যায় ভুগছিলেন। এর চিকিৎসা ছিল ব্যয়বহুল। কিন্তু ১৩ বছর বয়সে মেসিকে বার্সেলোনা তাদের যুব একাডেমিতে নিয়ে আসে। যুব একাডেমির তখনকার পরিচালক মেসিকে ট্রায়ালে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন, হাতের কাছে কোনো কাগজ না পেয়ে নিজের রুমালে চুক্তিপত্র লিখে ফেলেছিলেন বলে একটা কথা প্রচলিত আছে।

২০০৪ সালের অক্টোবরে ১৭ বছর বয়সে মেসি বার্সেলোনার মূল দলের হয়ে অভিষিক্ত হন। বিশ্বসেরা হয়ে উঠতে খুব বেশি সময় নেননি। ২০০৬ বিশ্বকাপের আগেই মোটামুটি তারকাখ্যাতি পেয়ে গিয়েছিলেন। যদিও মেসির আসল উত্থান ২০০৭ সাল থেকে। সেবার ব্যালন ডি'অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মেসি ছিলেন সেরা তিনে। এরপর শুধুই সামনে এগিয়েছেন মেসি।

Comments