আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আমিও ভাল আছি। আজকে আমি নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আমার এ ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভালোবাসায় হচ্ছে পিতা মাতা এবং সন্তানের ভালোবাসা। কেননা এই ভালোবাসার মধ্যে কোন স্বার্থ থাকে না । আমরা যদি একটু মধ্যবিত্ত পরিবারের দিকে খেয়াল করি সেখানে আমরা দেখতে পাই একটি পরিবারের কর্তা অর্থাৎ সন্তানের বাবা বাহিরে কঠোর পরিশ্রম করে শুধুমাত্র তার পরিবার এবং সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য অন্যদিকে পরিবারের যিনি কর্তি তিনিও সারাদিন পরিশ্রম করে যেনো দিনশেষে তার সন্তান গুলো ভালো থাকতে পারে।
এছাড়াও আমাদের সমাজে আমরা নিঃস্বার্থ ভালোবাসার অনেক উদাহরণ দেখে থাকি যেমন আমাদের সমাজের অনেকেরই খুবই অল্প বয়সে বাবা-মা মারা যায় তখন অনেকেই অল্প বয়সেই পরিবারের দায়িত্ব কাজে তুলে নেই যেটা হয়তোবা তার বয়সের সঙ্গে যায় না এটি সম্ভব শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসার কারনেই যেখানে পরিবারের সকল সদস্যের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা সবসময় সেই দায়িত্ববান মানুষের কর্তব্য হয়ে দাঁড়ায়। এই ভালোবাসার ছোট একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করতে চাই গল্পটি হচ্ছে: আমি মোটামুটি গ্রাম অঞ্চলেই বসবাস করি তো আমাদের এদিকে অনেক গৃহপালিত পশু এবং পাখি পালন করা হয় একদিন হঠাৎ অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছে তখন আমি ঘরে থেকে দেখছি একটি মুরগি তার ছানাগুলোকে তার পাখার নিচে নিয়ে বৃষ্টিতে ভিজছে এদিকে বোঝা যাচ্ছে মুরগিটির অনেক কষ্ট হচ্ছে তবুও সে কষ্টকে সহ্য করে তার ছানাগুলোকে সুরক্ষিত রাখছে । তো এই দৃশ্যটি দেখে আমি আসলেই ভালোবাসার মর্ম খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম।
আমি মহান সৃষ্টিকর্তার কাছে একটা বিষয় নিয়েই প্রার্থনা করি এমন নিঃস্বার্থ ভালোবাসা গুলো পৃথিবীতে এভাবেই থেকে যায় কেননা এসব ভালোবাসার কারণেই পৃথিবীটা এত সুন্দর। এছাড়াও আমার মনে হয় ভালোবাসা দুটি মানুষের মধ্যেও ভালোলাগা থেকেও তৈরি হতে পারে এটি সম্পূর্ণ নির্ভর করে আমাদের বয়স এবং মানসিকতার উপরে এর মধ্যেও অনেক নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার মধ্যেও একে অন্যকে ভালো ভালো রাখার চেষ্টা এবং প্রত্যাশা সবসময় দুজনের মধ্যে থাকে । আমার মনে হয় একজন মানুষ কঠোর পরিশ্রম করার পরে এক টুকরো ভালোবাসা আশা করে সবার কাছ থেকে আমাদের সবার উচিত সবাইকে ভালোবাসা এবং সবাইকে শ্রদ্ধা করা।
••••••❣️আজকে এই পর্যন্তই আশা করি পরবর্তীতে আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ব্লগ উপস্থাপন করতে পারব ধন্যবাদ সবাইকে ❤️•••••••

