বৃষ্টির দিনের কিছু মুহূর্ত

A
anowara23

 

আসসালামালাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি । আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম আজকে বৃষ্টির দিনের কিছু মুহূর্ত নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি আশা করি আমরা ব্লগ আপনাদের খুবই ভালো লাগবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক।

আমাদের এলাকাতে গতকাল যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল তখন আমি ছাতা নিয়ে বৃষ্টি উপভোগ করার জন্য বাইরে গিয়েছিলাম এবং সেখানে অনেক মজা করে বৃষ্টি উপভোগ করেছিলাম । আসলে বৃষ্টির দিনে ঘুরে বেড়াতে আমার অনেক ভালো লাগে আমি আমার মোবাইলটা নিয়ে আমার পছন্দের গান শুনছিলাম এবং মাথায় ছাতা ধরে বৃষ্টি উপভোগ করছিলাম তখন মজাটাই আলাদা ছিল এখন যেহেতু গ্রীষ্মকাল তাই আমাদের এলাকাতে বৃষ্টি লেগেই রয়েছে এবং আর কিছুদিন আমার মনে হয় এই বৃষ্টি এভাবেই চলবে কেননা গ্রীষ্মকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। কিন্তু সামনে চলে আসছে শীতকাল ,শীতকালে কিন্তু তেমন একটা বেশি বৃষ্টি হয় না শীতকালে আমাদের এদিকে অনেক ঠান্ডা পড়ে এবং ঠান্ডা আমার তেমন একটা পছন্দ না কেননা ঠান্ডার দিনে সব সময় গায়ে কম্বল অথবা ঠান্ডার পোশাক দিয়ে বেড়াতে হয় এটা আমার কাছে বিরক্তিকর মনে হয় তবে গ্রীষ্মকাল আমার অনেক পছন্দের একটি ঋতু। গ্রীষ্মকালে আমাদের এদিকে আম জাম কাঁঠাল কলা সবকিছুই পাওয়া যায় এবং এই ফলগুলো খেতে বেশ মজাই লাগে আমি ব্যক্তিগতভাবে কাঁঠাল খেতে অনেক পছন্দ করি কাঁঠালের প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং এটি হলো বাংলাদেশের জাতীয় ফল।

গ্রীষ্মকালে আমাদের এলাকাতে খাল বিল পানিতে ভরে যায় যার ফলে আমাদের এখানে প্রচুর পরিমাণে মাছ হয় যা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে। আসলে এ ধরনের মাছ খেতে আমি অনেক পছন্দ করি এবং ছোটবেলা থেকেই এই সব মাছ ধরতে আমি অনেক ভালোবাসি। এখন যেহেতু গ্রীষ্মকাল চলতেছে এখন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আর কিছুদিন পর যখন খাল বিল এ পানি থৈ ,থৈ করবে তখন খাল-বেলে প্রচুর পরিমাণে মাছ হবে তখন এগুলো ধরতে বেশ মজা লাগে। আমাদের এলাকার খাল বিলে কৈ মাছ অনেক পাওয়া যায় এবং এই মাছের একটা বিশেষ গুণ হচ্ছে যদি অধিক পরিমাণে বৃষ্টি হয় তাহলে এই মাছ খাল বিল থেকে উঠে আসে তখন এগুলো রাস্তায় হাওড়ে পাওয়া যায় এবং আমাদের এলাকাতে গ্রীষ্মকালে রাস্তার আশেপাশে অনেক পানি জমে তখন এই মাছগুলো ওই পানির মধ্যে পাওয়া যায় এগুলো ধরতেও অনেক মজা লাগে। আরেকটি বিষয় আপনাদের বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে এই গ্রীষ্মকালে অর্থাৎ বৃষ্টির দিনে অনেক ঘুম ভালো হয় বৃষ্টির দিনে ঘরের ভিতরে অনেক ঠান্ডা থাকে যার ফলে লম্বা ঘুম দেওয়া যায় এবং বৃষ্টির দিনে ঘুম দিয়ে অনেক মজা পাওয়া যায়।

•••••••••••••••••••••••••••• ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের ব্লগটি উপভোগ করার জন্য। আশা করি ভবিষ্যতে আপনাদের মাঝে আরও সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারব •••••••••••••••••••••••••••••••••

Comments