source
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে আজকে আমার ব্লগের বিষয় হচ্ছে "মানব জীবনের প্রতিটি ধাপ এবং প্রতিটি কাজের ক্ষেত্রে ধৈর্য অনুভূতির পরিচয়" আসলে ধৈর্য হলে আমাদের মানবজাতির জন্য অনেক বড় একটি অস্ত্র। যেমন জিনিসটি দেখা যায় না ছোঁয়াও যায় না শুধুমাত্র অনুভব করা যায় এবং এটিকে সঠিকভাবে কাজে লাগানো হলে এটি মানব জীবনকে উন্নতির শিখরে নিয়ে যেতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। বিষয়টি হচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষের মানসিকতার উপরে নির্ভর করে আমরা যখন একটি কাজ বার,বার করতে থাকি তখন আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে যাই এবং তখনই আমাদের প্রয়োজন হয় ধৈর্যৈর। আসলে ধৈর্য টি বলা যায় মানুষের একটি গুণ সবাই ঠিক করে ধৈর্য রাখতে পারেনা যেমন আমি যদি আমার কথাই বলি তাহলে আমার খুব কম ধৈর্য রয়েছে তবুও আমি এটির গুরুত্ব অনেক বুঝি।
আসলে আমি এই বিষয়টিকে ছেলেবেলায় এবং যখন আমার বয়স অল্প ছিল তখন তেমন একটা গুরুত্ব দিতাম না কিন্তু যখন আমি বিজ্ঞানী স্টিফেন হকিং এর জীবনী পড়লাম এবং তার সম্বন্ধে জানতে শুরু করলাম তখন ধৈর্যের বিষয়টি আমাকে সত্যি অনেক মুগ্ধ করেছে আমরা যদি বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর জীবনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো ধৈর্যের গুরুত্ব টা কতখানি আর আমাদের সবার উচিত কখনোই হাল না ছাড়া এছাড়াও আমি আপনাদের মাঝে যদি আরো একজন মহান ব্যক্তির নাম করি সেটা হচ্ছে ইলন মাস্ক তো ওনার জীবন কাহিনী পড়ার পরে উনার থেকেও আমি অনেক অনুপ্রাণিত হয়েছি কেননা তিনি সবসময় একটাই কথা বলতো সেটা হচ্ছে কখনোই হাল ছাড়া যাবে না, আর কখনো হাল না ছাড়া অনুভূতিটাই হচ্ছে ধৈর্য তাই আমরা দেখতে পাই দিনশেষে যার যত ধৈর্য তার কাজে তত উন্নতি।
এছাড়াও যে ব্যক্তি অনেক ধৈর্য ধরে তাকে সৃষ্টিকর্তা অনেক পছন্দ করেন এবং আমাদের জীবন সঠিকভাবে গড়ে তোলার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে এই অদৃশ্য বস্তুটি যা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, ঠিকভাবে বেছে থাকার জন্য আমাদের কাজগুলো সঠিকভাবে করার জন্য আমাদের সবার উচিত ধৈর্য ধারণ করা অল্পতেই যেন আমরা হাল না ছেড়ে দেই তাহলেই আমি আশা করি আমাদের এই জীবন পূর্বের তুলনায় অনেক বেশি উন্নতি সাধন করতে পারবে। আমার মনে হয় প্রতিটি লোকের ধৈর্য এবং সময়ের গুরুত্ব কে থেকে মূল্যায়ন করা। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থেকে আমার এই ব্লগটি উপভোগ করার জন্য আজকে এই পর্যন্তই আশা করি ভবিষ্যতে আপনাদের মাঝে আরো সুন্দর কিছু নিয়ে হাজির হতে পারব। ততক্ষণ সবাই সুস্থ থাকুন এবং ভাল থাকুন।

