প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতি নিয়ে আলোচনা করতে এসেছি আমি আশা করছি আপনাদের আমার এই পোস্টটি ভালো লাগবে তবে চলুন শুরু করা যাক। প্রাকৃতিক সৌন্দর্য আমার ছোটবেলা থেকেই অনেক ভালো লাগে এবং আমি যেহেতু গ্রাম অঞ্চলে বড় হয়েছি তাই আমি প্রকৃতিকে নিজের মন থেকে অনুভব করতে পারি এবং অনেক কাছে গিয়ে এগুলো উপলব্ধি করতে পারি এতে আমার মনটা যেমন ফ্রেশ হয়ে যায় সেইসাথে মনের ভিতর অন্যরকম একটা আনন্দ কাজ করে এবং এটি আমার খুবই ভালো লাগে । আমার মনে আছে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে অনেক চারা গাছ লাগাতাম এবং আজ এগুলো বড় হয়ে ফল দিচ্ছে ,আসলে এগুলো প্রত্যেকটা মানুষের মানসিকতার উপর নির্ভর করে প্রকৃতিকে আমরা কিভাবে দেখব সেটা পুরোটাই আমাদের উপর নির্ভরশীল তাই আমাদের সবার উচিত প্রকৃতিকে ভালোবাসা এবং প্রকৃতির সৌন্দর্যকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
এখন হচ্ছে বৃষ্টির সময় তাই এখন প্রকৃতির পূর্বে তুলনায় আরো বেশি সৌন্দর্য হয়ে উঠবে এবং প্রকৃতির সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে পড়বে বিশেষ করে যেখানে অধিক পরিমাণের বন জঙ্গল সেখানে মৌমাছি নতুন মৌচাক তৈরি করবে এবং সেখান থেকে মানুষেরা মধু সংগ্রহ করবে তেমনি ভাবে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে অন্যদিকে এখন প্রত্যেকটা গাছের নতুন ফল এবং ফুল হবে যা থেকে বংশবিস্তার হতে, হতে আমাদের এই পৃথিবী আরো সুন্দর এবং আরো সবুজ হয়ে উঠবে যা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আসলে আমাদের জীবনের অধিকাংশ সময় আমরা প্রকৃতি এর মধ্য ব্যয় করে থাকি প্রকৃতির কথা উঠে আসলে মনে পড়ে যায় ছোটবেলার সেই দিনগুলো যখন মুষলধারে বৃষ্টি হতো এবং আমরা বন্ধুরা মিলে ফুটবল খেলা করতাম এবং অনেক আনন্দ করতাম । ঐ দিনগুলো এখন অনেক মিস করি । কিছুদিন ধরে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে ভিজতে অনেক ভালো লাগে তবে আমাদের এটি খেয়াল রাখা উচিত এই বৃষ্টির দিনে আমরা যেন অতিরিক্ত বৃষ্টিতে না ভিজি, তাহলে আমাদের শরীর খারাপ করতে পারে তবে এই প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে আসলেই অনেক ভালো লাগে যখন টিপ,টিপ করে বৃষ্টি পড়ে তখন মনটা যেন শান্ত হয়ে যায় আর এখন যেহেতু গ্রীষ্মকাল তাই বৃষ্টির দিনগুলো অনেক মজাই লাগে কেননা এই দিনগুলোতে ঘরে শুয়ে ঘুম দিতে অনেক মজা লাগে।
আজকে আমি কথা বলছিলাম আমাদের প্রকৃতি নিয়ে আসলে প্রকৃতি নিয়ে যতই বলি ততই যেন আরো বলতে ইচ্ছে করে কেন না এই প্রকৃতি থেকেই আমাদের জীবনের প্রত্যেকটা সরঞ্জাম আমরা পেয়ে থাকি যেমন আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাবার যা আমরা প্রকৃতি থেকে পাই অন্যদিকে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন আরও বিশেষ বিশেষ সামগ্রী যেগুলো আমরা প্রকৃতি থেকেই সংগ্রহ করতে পারি এবং সবচেয়ে চমৎকার এবং আশ্চর্যজনক একটা বিষয় সেটা হচ্ছে জীব এবং প্রকৃতির সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যার মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড টিকেট রয়েছে। প্রকৃতির সৌন্দর্য যদি একদম আমরা মন থেকে অনুভব করতে চাই তাহলে চলে যেতে হবে পাহাড়ি অঞ্চলে তাহলেই আমরা প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে পারব। ভবিষ্যতে আমার ইচ্ছে রয়েছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য আমি পাহারে অঞ্চলে আমাদের বন্ধু-বান্ধবের সঙ্গে বেড়াতে যাব এবং সেই সাথে সেইসাথে যাব কক্সবাজার এর সমুদ্র সৈকতে যেখানে অসাধারণ কিছু মুহূর্ত কাটানো সম্ভব বলে আমি মনে করি । ওখানে নাকি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আমার ইচ্ছা আছে ওখানে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব এবং নিত্য নতুন মাছ খাব।
•••••••• সবার প্রতি ভালোবাসা রেখে আজকে আমি আমার এই ব্লগ শেষ করছি আশা করি পরবর্তীতে আপনাদের মাঝে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারব ধন্যবাদ সবাইকে এতক্ষন পাশে থেকে আমার ব্লগটি উপভোগ করার জন্য।•••••••••••

