ডুবন্ত সূর্যের কিছু মুহূর্ত

A
anowara23

আসসালামালাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সানসেট কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম । ছোটবেলা থেকেই ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি এবং ফটোগ্রাফি করে অনেক মজা পাওয়া যায় । এখন আমি এসেছি আমার এলাকার একটি দর্শনীয় স্থানে যেখানে আমি কিছু সূর্য ডোবার সময়কার ফটোকপি আমার এই ফোনের মধ্যে ক্যামেরা বন্দি করেছি আমি আশা করছি আমার তোলা এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং প্রকৃতির সৌন্দর্য আপনাদের সবাইকে মুগ্ধ করবে তবে চলুন দেখে আসা যাক আমার ফটোগ্রাফি গুলো।

আপনারা যে ফটোগ্রাফি গুলো দেখলেন এটা হচ্ছে আমার নিজের এলাকার। আমি গর্বিত যে আমি এই শহরে জন্মগ্রহণ করতে পেরেছি আসলে আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করার উদ্দেশ্যে আমার এলাকার কিছু দর্শনীয় স্থানে চলে যাই এবং তখন আমি ফটোগ্রাফি করি এবং আপনারা হয়তো সবাই জানেন ফটোগ্রাফি করলে মানুষের মন এবং হৃদয় দুটোই ভালো থাকে তাই আমি আপনাদের বলতে পারি আপনাদের যদি মন খারাপ থাকে তাহলে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। আমি আশা করি আপনারা ফটোগ্রাফি করে অনেক মজা পাবেন এবং প্রকৃতির সাথে যদি আপনি সময় কাটান সে ক্ষেত্রে আপনার মন রিফ্রেস হয়ে যাবে।

 

আমার দৈনন্দিন জীবনে আমরা যা কিছু পেয়ে থাকি প্রত্যেকটা জিনিসই আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি এবং প্রকৃতি আমাদের নিঃস্বার্থভাবে এগুলো দান করে যাচ্ছে । বিশেষ করে আমাদের খাদ্যদ্রব্য থেকে শুরু করে এই ধরনের সৌন্দর্য গুলো আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দিয়েছে এই সুন্দর প্রকৃতি । আজ যদি সূর্য না থাকতো তাহলে হয়তো বা আমরা সূর্য গ্রহণের এত সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। আমাদের এলাকাতে যখন সূর্য গ্রহণ হয় তখন চারিদিকে যেন লাল হয়ে যায় এবং সূর্য যখন একেবারে ঢলে যায় তখন তো দেখতে আরো বেশি চমৎকার লাগে। আমি প্রতিদিনই আপনাদের মাঝে নিত্য নতুন ব্লগ নিয়ে হাজির হব আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ‌ আজকে এই পর্যন্তই পরবর্তী দিন আরও সুন্দর কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সবাইকে।

Comments