Grave Of The Fireflies (1998)

A
anam
Grave Of The Fireflies (1998)

Genre: War, Drama

Imdb Rating: 8.5/10

 

একটা মুভি যে এভাবে হৃদয়কে এফোঁড় ওফোঁড় করে দিতে পারে তা এই মুভিটা না দেখলে বুঝতে পারতাম না। ট্রাজেডি হয়, ট্রাজিক এন্ডিং মুভি আগেও দেখেছি কিন্তু এই মুভি যে আমাকে কতটা ভেঙেচুরে দিয়েছে তা রিভিউ তে বোঝানো সত্যিই অসম্ভব।যুদ্ধের জন্য মানুষের যে মূল্য দিতে হয়েছে,, এক ভাই তার ছোট্ট বোনের জন্য যেভাবে লড়েছে তার মূল্য কোনো কিছুর বিনিময়ে শোধ হবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বানানো অ্যানিমেশন মুভি। ১৯৯৮ সালের ছবি কিন্তু রীতিমতো অবাক করে দেওয়ার মতো। প্রযুক্তির স্বল্প ছোঁয়ায় এমন একটা ছবি নিঃসন্দেহে প্রশংসার ও উর্ধ্বে। আমেরিকার বোমারু বিমান হামলায় জাপানের হিরোশিমা ও নাগাসাকি তে যে ধ্বংস যুদ্ধ চালানো হয়েছিলো এবং সেই যুদ্ধের পরিণামে মানুষকে যে চরম মূল্য দিতে হয়েছে তা দেখানো হয়েছে।

সেইতা ও সেতসুকো দুই ভাইবোনের গল্প। যুদ্ধে মা মারা যাওয়ায় দূরের এক আন্টির বাসায় থাকলেও সেখান থেকেও বের হতে বাধ্য হয় এই অসহায় দুই ভাইবোন। পাহাড়ি রাস্তায় বিলের পাড়ে ছোট্ট একটি কুটিরে দুজন থাকে। রাত্রিবেলা জোনাকি পোকা যাদের আলোর উৎস।

সেতসুকোর কথা মনে পড়লেই কন্ঠরোধ হয়ে আসছে। সবথেকে বেশী খারাপ লাগছে শেষে দেখানো ওর একলা সময়ের ছোটছুটি গুলো।
কারো যদি ছোট একটা বোন থাকে তাহলে সেতসুকোকে দেখেই আগে বোনের মুখ মনে পড়বে এবং আপনি মাস্ট কাঁদবেন।

এখনো যারা দেখেনি মাস্ট ওয়াচ।

Comments

arna4

❤❤