মানুষ সবসময়ই চাহিদাবান থাকে,তার চাওয়ার কখনো শেষ থাকেনা। একজন মানুষ সবসময়ই ভালো ভালো সপ্ন দেখে থাকে, সে চাই ক্ষণস্থায়ী এ পৃথিবীতে যেন সে তার চাহিদার পরিপূর্ণময় করতে পারে।আসলে চাহিদা এমন এক সূচক যা সবসময় উর্ব্ধমুখি।আমাদের আশেপাশে তাকালে দেখাযায় যার একবেলা খাবার খেতে কষ্ট হয় তার দুবেলা খাবার খাওয়ার সপ্ন সবসময়ই থেকেই যায়।আর যার তিন বেলা খাবার অনায়াসে জুটে তার তখন খাবারে ভাল মন্দ দেখার চাহিদা থাকে।আসলে গরিব,মধ্যেবিত্তএবংধনি সকল শ্রেণীর মানুষের মধ্যে চাহিদা অবিরল চক্রারাকারে আবর্তিত হয়।ছোট্ট এই পৃথিবীতে মানুষের এই চাহিদা কখনো মেটানোর নয়,কালের যতই পরিবর্তন ঘটবে চাহিদা তত উন্নত হবে।আর এই চাহিদার সূচককে উর্ব্ধমুখি রাখে একজন মানুষের দৈনিক আয়।তাই মানুষের দিনে দিনে যত আয় বৃদ্ধি পাচ্ছে ততই চাহিদা বেড়ে যাচ্ছে।আর এই চাহিদা বৃদ্ধির কারনে সুখ যাচ্ছে দূরে আর সন্তুষ্টি যাচ্ছে কমে, সৃষ্টি হচ্ছে চারপাশে অনৈতিক কর্মকান্ড।কারন একজন ১পেয়ে সন্তষ্টি, কিন্তু সে সেটা পেয়েও অসন্তুষ্টি প্রকাশ করছে কারন তখন তার চাহিদা আগের চেয়ে বেডে গেছে। তাই চাহিদা কখনো শেষ হওয়ার নয়।

