বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ, আমাদের দেশের বিদ্যুতের উন্নয়নের সম্পর্কে কিছু কথা এবং এর স্থাপনার গুলোর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন
বাংলাদেশের উন্নয়ন এ বিদ্যুতের অবদান।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশ অতি দ্রুত গতিতে উন্নত দিকে যাচ্ছে। আরে উন্নতির দিকে যাওয়ার পিছনে প্রধান কারণ হলো বিদ্যুৎ সেক্টরের অভূতপূর্ব উন্নয়ন। আজকে বিদ্যুতের উন্নয়ন নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
আমি সারা বাংলাদেশের কথা বলবো না শুধু সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার অন্তর্গত গান্ধাইল ইউনিয়নের বিদ্যুতের উন্নয়নে কিছু কথা । একসময় ছিল বিদ্যুৎ পাওয়া যাইতো না। কেউ বিদ্যুৎ নিতে হলে হাজার হাজার লাখ লাখ টাকা গুনতে হতো তারপরেও সঠিক টাইমে বিদ্যুৎ পাওয়ার সম্ভব ছিল না। বিদ্যুৎ যেন দূর আকাশে চাঁদের মতই মনে হতো।
কিন্তু বর্তমান সরকার বিদ্যুতের অনেক উন্নয়ন করেছেন সেই উন্নয়নের কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গাজীপুরে পল্লী বিদ্যুৎ ২ সমিতির কিছু ভুবন দেখতে পাচ্ছেন। আর এই ভুবন দেখে আন্দাজ করতে পারবেন যা আসলে বিদ্যুতের কি পরিমান উন্নয়ন হয়েছে।
আমাদের কাজিপুরের প্রত্যেকটি ঘর ঘর বিদ্যুৎ পৌঁছেছে। কোন ঘর বাদ নেই। প্রায় ৯৫% এর বেশি বিদ্যুৎ পৌঁছে গেছে। আর এই বিদ্যুৎ পৌঁছার কারণে আমাদের কাজ করে অনেক উন্নয়ন হচ্ছে।
এই যে পল্লী বিদ্যুৎ সমিতির যে ভুবনগুলো দেখছেন এটা আসলে বিদ্যুৎ উন্নয়নের সাক্ষী বহন করে। এখানে পৃথক পৃথক বিল্ডিং করা হয়েছে বিদ্যুৎ বিল নেওয়া গ্যারেজ অফিসারদের থাকার ব্যবস্থা, গুদামঘর, এবং ভিতরের ডেকোরেশন অনেক সুন্দর করা হয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অনেক ফুলের বাগান করা হয়েছে রাস্তাগুলো কত সুন্দর করা হয়েছে এবং প্রত্যেকটি বিল্ডিং এর সামনে এই রাস্তার সাথে সংযুক্ত করা হয়েছে।
বিদ্যুতের উন্নয়ন হচ্ছে দেশের উন্নয়ন হচ্ছে এলাকার উন্নয়ন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় বিদ্যুতের দুর্নীতিতে ভরে যাচ্ছে। এখানে প্রত্যেকটি কাজ করতে গেলেই অবৈধ টাকা গুনতে হয় অবৈধ লোকে ভরে গেছে। এখানে প্রত্যেকটি মানুষ যেন রক্ত চুষা জোখের মত ওর পেতে থাকে। কেউ কোন কাজে আসলেই তাকে নানাভাবে শিকার করা হয়। আর এই শিকার এই সেক্টরে উপর থেকে নিজ পর্যন্ত সবাই করে। মনে হয় চোরের সর্দার যেমন তার সাধারণ চোরদের প্রতি একটা সহমর্মিতা থাকে তেমনি এখানে নিচু পদের লোকদের প্রতিও বড় পদে লোকদের যোগ সারস থেকে যায়।
তারপরেও দেশের উন্নয়ন হোক, মানুষের আরাম আয়েশ হোক, সভ্যতার উন্নতি হোক। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে এই কামনায় রেখে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।


