
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু ।

প্রিয় সাথী বন্ধু,
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি সুস্থ আছি। আজকে আমি বাংলাদেশে একমাত্র পঙ্গু হসপিটাল নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই পোস্টটি আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

আমি গত পাঁচ তারিখে অর্থাৎ শনিবার পুঙ্গ হসপিটাল এর উদ্দেশ্যে ঢাকায় আসি। কারণ আমার দু'বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে আমার হাটুতে কিছু সমস্যা রয়েছে ।ডাক্তার আসতে বলছিল বিধায় চলে আসলাম। আমরা ভোর চারটার সময় সিএনজি যোগে সিরাজগঞ্জে আসি এবং ৫ঃ১০ এর গাড়ি ধরে প্রায় 9:00 টার মধ্যেই পঙ্গু হসপিটালে এসে পৌঁছে যায়। হসপিটালে এসে পৌঁছার পর আমরা ডাক্তারের জন্য অপেক্ষা করতে থাকি। এরপর ডাক্তার আমাদের সিরিয়াল অনুযায়ী ডাক দিলেন।

ভিতরে প্রবেশ করার পর, ডাক্তার আমাদের কাগজপত্র এবং পা দেখলেন। দেখার পরে উনি জিজ্ঞেস করলেন, আপনি কি ভর্তি হতে চান আমি বললাম যেহেতু অপারেশন করতে হবে সেহেতু ভর্তি করলে ভালো হয় স্যার। তখন তিনি ভর্তির জন্য কাগজ রেখে দিলেন এবং তার পর ১২টার দিকে যোগাযোগ করতে বলল।

বারোটার পর, প্রায় একটার দিকে তারা আমাদের কাগজপত্র দিল যে, আপনি ভর্তি হয়েছেন এরপর আমরা যেখানে ভর্তি করা হয়, সেখানে গেলাম ফাইল তৈরি করলেন এবং আমাদের ক্যাজুয়ালিটি অন এ পাঠাইয়া দিল। আমরা এখানে এসে প্রথমে সিট পাইনি , ফ্লোরে বিছানা পেতে ছিলাম। এরপর আল্লাহর রহমতে সিট পেয়ে গেলাম।

এর পরের দিন অর্থাৎ রবিবারে ডাক্তার আসলেন এবং আমাদের বেশ কিছু টেস্ট দিলেন। টেস্টগুলোর মধ্যে ইকো, ইসিজি এবং রক্তের প্রায় আটটা টেস্ট দিলেন এবং এক্স-রে বুকের এক্সরে দিলেন। এইগুলো করার জন্য আমরা বিকেলে বিয়ের হলাম। টেস্ট করতে করতে আমাদের প্রায় রাত্রি হয়ে গেল কিন্তু টেস্ট গুলো সম্পন্ন করতে পারলাম না।

পরের দিন আবার বের হলাম টেস্টগুলো ধীরে সবগুলো করে শেষ করলাম। শুধু একটা বাদ থাকলো সেটা হল ইকো। এটা আবার আমরা মঙ্গলবার দিন এসে কমপ্লিট করার পরে এখন সব গুলো টেস্ট করা হয়েছে । আগামীকাল ডাক্তার আসবে, দেখবে। এরপর সিদ্ধান্ত নেবে। আগামীকালের কি আপডেট হয় সে সম্পর্কে আবার আপনাদের জানাবো লিখব আজকের মত এখানে শেষ করছি
আল্লাহ হাফেজ।


