উদ্ভিদ ফুল ও ফল এর সাথে আমাদের জীবন নিয়ে কিছু কথা।

alim236

বিসমিল্লাহির রহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 

 

 

প্রিয় সাথী বৃন্দ, আজকে আমি আমাদের জীবনের সাথে উদ্ভিদের, ফুল, ফল নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

 

 

 

উদ্ভিদ, ফুল, ফল এবং আমাদের জীবন!!!

 

মানুষের মতই উদ্ভিদের বংশবিস্তারের অন্যতম মাধ্যম হইল ফুল। ফুল না হলে, ফল হবে না আর ফল না হলে, বীজ হবে না আর বীজ না হলে, নতুন উদ্ভিদ আর জন্মে না। তাই ফুল হলো উদ্ভিদ এর বংশবৃদ্ধির জন্য অন্যতম প্রধান অঙ্গ।

আমরা সচরাচর যে সমস্ত ফুল দেখি এবং এই ফুলগুলোর বাইরে কত রকমের যে ফুল রয়েছে তা হিসাব করা দায় হবে। হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতির ফুল আমাদের চোখের অলক্ষে প্রতিদিন ফুটিতেছে এবং ঝরিয়া যাইতেছে।

সেই ফুলগুলো শুধু আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। তারা প্রতিনিয়ত আফসোস করে যে, আমি মানুষের মনের অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা করলাম আর আমাকে কেউ দেখল না এই বলে সে দুঃখ এবং কষ্ট এবং কষ্টে ভরা ক্লান্ত মন নিয়ে ঝরে যেতে থাকে।

উদ্ভিদের কাজ হল মানুষের উপকার করা। তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত ,প্রত্যেকটি অংশ, শুধুমাত্র একমাত্র মানুষের উপকারের জন্যই তারা বড় হয়, ফুল ধরে, ফল ধরে আবার ঝরে যায়। তারা শুধুমাত্র মানুষের সেবা করেই যায়। কখনো তারা সেবা পেতে চায় না অর্থাৎ সেবা পাওয়ার জন্য কোন প্রকার আগ্রহ তাদের নেই। তারা শুধুমাত্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের উপকারী লেগে যায়, কখনোই অপকার করতে জানে না, করতে পারে না করার হুকুমও নাই।

এইজন্য উদ্ভিদ মরনের পরে তারা মাটির সাথে মিশে যায় আর কখনোই তারা জীবিত হবে না। কিন্তু আমরা মানুষ, আমাদের এই গাছ থেকে অর্থাৎ উদ্ভিদ থেকে প্রতিনিয়তের শিক্ষা নিতে কোন প্রকার কার্পণ্য করা উচিত নয়। উদ্ভিদ যেমন জীবন থেকে মৃত্যু পর্যন্ত মানুষের উপকারের জন্য লেগে যায়, তেমনি আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যেন মানুষের উপকারই লেগে যেতে পারি, কখনোই যেন একটা মানুষের দুঃখের কারণ না হই, কষ্টের কারণ না হই, বেদনার কারণ না হই, চোখের জলের কারণ না হই।

 

আমরা শ্রেষ্ঠ মাখলুক, আমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, আমাদের কাজ হল মানুষকে আল্লাহর দিকে আহবান করা অর্থাৎ ভালোর দিকে আহবান করা, মন্দ দিক হতে ফিরিয়ে রাখা এবং রাখার চেষ্টা করে যাওয়া এবং নিজের সাধারণ ভাবতে হবে যে, আমি একজন সাধারণ মানুষ।

 

আমরা যদি আমাদের কর্তব্য মতে কাজ করতে পারি, তাহলে আমাদের এই জিন্দেগীতেও সুখ এবং পরকালীন জিন্দেগীতে এমন এক জিন্দেগী মহান আল্লাহ তা'আলা আমাদের জন্য দিবেন যে জিন্দেগি শুরু হবে আর কখনোই শেষ হবে না। যে জিন্দেগিতে কোন অভাব হবে না। যে জিন্দেগীতে কখনোই মরণ হবে না। যে জিন্দেগীতে কখনোই দুঃখ আসবে না। যে জিন্দেগীতে কখনো মন্দ কথা শুনবে না। যে জিন্দেগীতে নারী, গাড়ির অভাব হবে না। যে জিন্দেগীতে কখনোই কেউ বৃদ্ধ হবে না। যে জিন্দেগীতে দুঃখের লেশমাত্র থাকবে না। এমন এক জিন্দেগীর কথা মহান আল্লাহ তা'আলা আমাদের সাথে ওয়াদা করেছেন আর সেই জিন্দেগীর নাম হলো বেহেস্ত।

 

আসুন আমরা সবাই ফুল ফল এবং উদ্ভিদ থেকে শিক্ষা নেই। শ্রেষ্ঠ মাখলুকের কাজগুলো করি। পরকালীন জিন্দেগীতে মহান আল্লাহকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে যাই। চিরস্থায়ী জায়গা জান্নাত অর্জন করার আপ্রাণ চেষ্টা করে যাই এই দুনিয়াতে। আজকের মত এখানেই শেষ আল্লাহ হাফেজ।

Comments