
[source](https://images.app.goo.gl/ANPNK)
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারকাতুহু ।
প্রিয় সাথী বৃন্দ,
আশা করি আপনারা অনেক ভাল আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া মহান আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি। বর্তমানে আমাদের অন্তরবতি সরকারের বাজার নিয়ন্ত্রণ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

[source](https://images.app.goo.gl/GmrJR)
৫ ই আগস্টের পরে এদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যে সরকারের প্রধান কাজ হল এদেশের প্রতিটি সেক্টরকে সংস্কার করা। অতিথির সেক্টরকে দুর্নীতিমুক্ত করা। প্রতিটি সেক্টর কে সিস্টেম মধ্যে নিয়ে আসা। এ সরকার সেভাবেই কাজ করছে। আশা করা যায় দেশে ভালো কিছুই হবে। কিন্তু এই সময় রাজনৈতিক দলগুলো সময় দিতেই চাচ্ছেন তারা চাচ্ছে শুধু নির্বাচন এবং নির্বাচন।

[source](https://images.app.goo.gl/x1qUS)
কিন্তু শুধু নির্বাচনের জন্য তো ৫ই আগস্টের বিপ্লব সংগঠিত হয় নাই আড়াইহাজার ছাত্র জীবন দেয় নাই। ৫ হাজারের মতো ছাত্রসমাজ উন্নত বরণ করে নাই। আমরা একটা সুন্দর সিস্টেম যুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত নির্মল পরিবেশের একটা দেশ চাই এবং এই নির্মল মুক্ত পরিবেশ পাওয়ার জন্য এত বড় আন্দোলন এত রক্তক্ষয় এত যুদ্ধ হয়েছে।

[source](https://images.app.goo.gl/GwQQx)
কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ আছে যারা অন্যায় করে বেড়ায় অন্যায়কে ভালোবাসি অন্যায় তাদের রক্তে মিশে আছে এই লোকগুলো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সন্ত্রাস লুটতাজ ছিনতাই রাহাজানি ইত্যাদি করে বেড়াইতেছে তারা এ দেশকে সবসময় অস্থিতিশীল এবং সুন্দর বাংলাদেশ দেখতে চাই না তারা বাংলাদেশের উন্নয়ন চায়না। বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকুক এটা তারা কখনোই চায় না।

[source](https://images.app.goo.gl/AwRT7)
কিন্তু বর্তমান সরকার, জনগণের সরকার জনগণকে স্বস্তি দান করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে, বাজার সিন্ডিকেট ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। দেশের রিজার্ভ শূন্য ছিল সেই রিজার্ভ এখন প্রায় অনেক বৃদ্ধি করেছে। ৬০০০০ মার্কিন ডলার ঋণ পরিশোধ করেছে। দিবে না দেশে এদেশে বিনিয়োগ করার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল হচ্ছে। বিভিন্ন দেশ বাংলাদেশের প্রতি বিভিন্নভাবে আগ্রহ দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে এবং দাঁড়াচ্ছে। বিশেষ করে দেশের মানুষ এখন স্বস্তিতে দিন যাপন করছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে এই দেশ সিংগাপুরকে ছাড়িয়ে যাবে। এই সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার যেন আমাদের দেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারে । এই আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে আজকের মত এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ।


