নিজে ভাল হওয়ার জন্য আত্ম উপলব্ধি অন্যতম মাধ্যম।

alim236

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


প্রিয় সাথী বন্ধু,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি। আজকে আমি আত্ম উপলব্ধি নিয়ে কিছু কথা তাদের সাথে শেয়ার করতে চায় এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।



মহান আল্লাহ তা'আলা আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত চঞ্চল রূপে। আমাদের মন অত্যন্ত চঞ্চল। আমাদের এই মন মহান আল্লাহতালা তৈরি করেছেন তার হুকুমের মাধ্যমে আর আমাদের দেহ তৈরি করেছেন মাটি দিয়ে। দেহকে বাঁচিয়ে রাখার জন্য মাটি থেকে উৎপাদিত শস্য দানা খেয়ে বেঁচে থাকতে হয় আর আত্মার বাঁচার জন্য দরকার হয় ঐশ্বরিক বাণী সমূহ।


আমরা যখন রুহু জগৎ থেকে মায়ের গর্ভে আসে এবং মায়ের গর্ভ দশ মাস দশ দিন থাকার পরে যখন ভূমিষ্ঠ হয় শিশুকাল শুরু হয় এরপর কিশোর কাল শুরু হয় এরপর যৌবনকালের পদার্পণ করি এতদিনের এই দীর্ঘ পথযাত্রায় আমরা যে মহান আল্লাহতালার কাছে যে ওয়াদা দিয়ে এসেছি। তা একেবারে ভুলে যাই। এই ভুলে যাওয়ার ফলে আমরা বিভিন্ন প্রকার পাপকর্মে লিপ্ত থাকি এমনকি আমাদের যে মৃত্যু নিশ্চিত হবে হবেই তা ভুলে যাই। আমরা যখন মৃত্যুকে ভুলে যাই তখন আমাদের দ্বারা বিভিন্ন প্রকার পাপ কাজ করা অত্যন্ত সহজ হয়ে যায়।


প্রত্যেকের মধ্যেই ভালো মন্দ দুইটা দিক রয়েছে। এই দুইটার দিকের যেটা প্রবল সে তখন সেটার দিকেই ধাবিত হয়। যদি কারো ভালো চিন্তা উদয় হয় বা জাগ্রত হয় তখন সে মন্দকে ঘৃণা করতে থাকে এবং ভালোকে সাদরে গ্রহণ করতে থাকে আর যখন কারো মধ্যে মন্ত চিন্তা প্রবাল হয় তখন সে ভালো চিন্তা তার মাথায় আসেনা বা আসলেও সেগুলো করার মন চায় না সে মন্দের দিকে ধাবিত হতে থাকে।



আমাদের প্রত্যেকের নিজের চিন্তা নিজেকেই করতে হবে আমাদের চিন্তা অন্য কেউ করে দেবে না। আমার ভালো আমাকেই করতে হবে আমার ভালো হওয়ার চেষ্টা আমাকেই করতে হবে কারণ আমার মৃত্যু আমার কবর আমার হাশর আমার মিজান আমার পুলসিরাত সবই আমাকে একা একাই সবকিছুর সামলাইতে হবে। তাই আমাদের উচিত মন্দকে বর্জন করা ভালো কে গ্রহণ করা। আমরা যদি মন্দাকে বর্জন করতে পারি আর ভালো কে গ্রহণ করতে পারি তবে অবশ্য অবশ্যই আমি মহান আল্লাহতালা সন্তুষ্টি অর্জন করব এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর শাফায়াত পাবো এমনকি আমার শ্রেষ্ঠ জায়গা জান্নাতুল ফেরদৌস এ হবে। আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Comments