শবে কদর নিয়ে কিছু কথা

alim236

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


প্রিয় সাথী বন্ধু, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভাল আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি। আমি আজকে শবে কদরের রাত নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।


শবে কদর মহান আল্লাহ তা'আলা আমাদেরকে দান করেছেন। এইসব কদর আসলে রমজানের শেষ 10 দিনের বিজোড় রাত্রে হয়ে থাকে। এজন্য আমরা এই শবে কত পাওয়ার জন্য রমজানের শেষ দশ দিনের আমরা বিভিন্নভাবে চেষ্টা করে থাকি। কেউ নামাজ পড়ে থাকি তসবি তাহলীল করে থাকি অথবা কোরআন তেলাওয়াত করে থাকে অথবা জিকির আজকার করে থাকে ও দোয়া দরুদ পড়তে থাকি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতে থাকি।


আসলে তো আমরা সবাই গুনাগার নাফরমান বান্দা। আমাদের প্রধান কাজ প্রতিনিয়ত গুনা গুনা করে যাওয়া। আমাদের দ্বারা যে প্রতিনিয়ত গুনাহ হচ্ছে এ ব্যাপারে আমাদের কোন ভুরুক্ষেপ থাকেনা। আমরা প্রতি পদে পদে মুহূর্তে গুনা করে যাচ্ছি। তাইতো আমাদের জন্য এই গুনাহ মার্জনা করার জন্য মহান আল্লাহতালা এমন একটি রাত্রি দান করেছেন যে রাজ্যে যদি কোন বান্দা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে আলোচনা করে মাফ চাইতে পারে তবে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এইজন্য আমাদের এই রাত্রিতে জাগরণ এবং এই রাত্রিতে বিভিন্ন ধরনের ইবাদত আমরা করে থাকি। লক্ষ্য উদ্দেশ্য একটাই আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন।


আসলে আন্তরিকভাবে এই শবে কদর পাওয়ার চেষ্টা করতে হবে। সবার দেখা দেখি চেষ্টা করলে কখনোই হবে না অর্থাৎ আন্তরিকভাবে মনোযোগ সহকারে চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ মাফ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা অবশ্য অবশ্যই করে যেতে হবে। মহান আল্লাহতালা আমাদের ইবাদত বন্দেগি কিছুই দেখেন না দেখেন শুধু আমাদের অন্তর অর্থাৎ আল্লাহতালা আমাদের অন্তরের দিকে তাকিয়ে থাকেন। তাইতো প্রত্যেক মুমিন বান্দাকে অবশ্যই আন্তরিকভাবে মহান আল্লাহ তালাকে ডাকতে হবে আল্লাহর কাছে আন্তরিকভাবে মাফ চাইতে হবে আল্লাহর কাছে আন্তরিকভাবে সব ইবাদত করতে হবে। তবে মহান আল্লাহতালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা করবেন আমাদেরকে সমস্ত গুনাহ মুছে দিবেন এবং সর্বশেষ আরাম এবং সুখের শান্তির জায়গা জান্নাত দান করবেন।


আসুন আমরা আন্তরিকভাবে শবে কদর তালাশ করি এবং শবে কদরাতে জাগরণ করি এবং মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি এবং নিজের গুনাহগুলো এই রমজানের উছিলায় শবে কদরের উসিলায় মাফ করে নেই। আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Comments