বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ, আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আপনার দোয়া মহান আল্লাহতালার অশেষ মেহেরবানীতে ভালো আছি সুস্থ আছি। আজকে আমি রমজানের রোজা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
রমজান মাস হল সিয়াম সাধনার মাস। পুরো বিশ্বের মুসলিম জাতি এই মাসে ৩০ টি রোজা রেখে থাকে। এই মাসে রোজার এত ফজিলত যে এর পুরস্কার মহান আল্লাহতালা নিজ হাতে বান্দাকে দান করবেন। তাই এই মাসের গুরুত্ব অনেক বেশি এবং ফজিলত অনেক অনেক বেশি। এই মাসে একটি খরচ আদায় করলে ৭০ টি ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এই মাসে একটি সুন্নত আদায় করলে একটি ফরজের সমান সব আল্লাহতালা দিয়ে থাকেন। তাই বলা যায় এই মাস হল সব কামায়ের মাস অর্থাৎ নেকি কামাইয়ের মাস বলা যায়।
এই মাসে অশেষ নেকি কামের পাশাপাশি সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকা যায়। এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। যেন সে বান্দাদের মনে কুমন্ত্রণা না দিতে পারে। এই মাসে যদি আমরা আমাদের অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে হেফাজত করতে পারি তবে অবশ্যই শুধু নেকি আর নেকি হবে গুনাহ একটিও হবে না ইনশাল্লাহ। আমরা বিভিন্নভাবে আমরা পাপ করে থাকি হোক তা ছোট পাপ অথবা বড় পাপ।
আমরা অযথা তর্কের মাধ্যমে অনেক পাপ করে থাকি। আমরা যেহেতু সমাজে বসবাস করি তাই বিভিন্ন লোকের সাথে মিশতে হয়। আর এই মিসটেকিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলতে বলতে একসময় তর্কে জড়িয়ে যায়। হলে আমাদের অসংখ্য পাপ হয়ে থাকে। আমরা যদি রমজান মাসে এরকম তর্কে না যারাই তবে আমাদের কোনো প্রকার পাপ হবে না।
আমরা চক্ষুকে যদি হেফাজত করতে পারি তবে অনেক বড় বড় পাপ হতো আমরা হেফাজত থাকতে পারবো। সর্বপ্রথম পাপ শুরু হয় চোখ থেকে। আর প্রথমেই যদি আমি আমার চোখে হেফাজত করতে পারি তবে পাপের মূলে আঘাত করা হয়। ফলে কোন প্রকার পাপ তার দ্বারা আর হয় না।
এছাড়া আমাদের জবান দ্বারা অনেক অশ্লীল অযথা গালিগালাজ করে থাকি। আমরা যদি এ রমজান মাসে আমাদের জবানকে হেফাজত করতে পারি জিহবা হেফাজত করতে পারি তবে আমাদের কোন প্রকার পাপ হবে না আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ।
তাই আসুন আমরা রমজান মাসের এই মহান ফজিলতকে কাজে লাগায় এবং আমরা সমস্ত ছোট বড় পাপ থেকে যদি নিজেকে হেফাজত রাখতে পারি তবে এই রমজান মাস আমার জন্য হবে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আর হাত তুলে মহান আল্লাহতালার কাছে মোনাজাত করি হে আল্লাহ তুমি আমাদের সমস্ত পাপকে মাফ করে দাও এবং আমাকে সহীহ বুঝ দান কর আল্লাহ হাফেজ।


