আমাদের বাংলাদেশের নদী নদী ভাঙ্গন এবং নদী মেরামতের প্রতিরোধমূলক ব্যবস্থা!!!

alim236

      বিসমিল্লাহির রহমানের রাহিম

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু।

 

প্রিয় সাথী বৃন্দ আজকে আমি আমার এলাকায় নদী ভাঙ্গনের কিছু কথা এবং তীর মেরামতের কাজের অগ্রগতি নিয়ে আজকের আয়োজন এই পোস্টটি আপনাদের সকলকে স্বাগতম।

বাংলাদেশের ভূখন্ড গুলো নদ নদী দ্বারা জালের মতো ছড়িয়ে আছে। এরমধ্যে কিছু নদী আছে পাহাড়িয়া এবং কিছু নদী আছে সমতলভূমির এবং প্রত্যেকটি নদী প্রায় ভারত থেকে আমাদের দেশে এসে পড়েছে এবং অধিকাংশ নদীর উৎপত্তিস্থল হিমালয় পর্বত অঞ্চল থেকে। পাহাড়িয়া নদীগুলো দু কূল ভাঙ্গে না কারণ এই নদী গুলো অনেক গভীর এবং স্বচ্ছ জলে ভরপুর কিন্তু সমতলভূমির নদীগুলো আদিকাল থেকেই আমাদের দেশের সাধারণ জনগণের দুঃখের কারণ হয়েছে। বাংলাদেশের উল্লেখযোগ্য বড় নদী গুলোর মধ্যে প্রধান প্রধান নদী গুলো হল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র কর্ণফুলী ইত্যাদি। এরমধ্যে আমরা আজ যে নদীটি নিয়ে কথা বলবো তা হল যমুনা নদী। এই নদী যদিও প্রথমে ব্রহ্মপুত্র নদী ছিল কিন্তু পরে ভাগ হয়ে যমুনার আকার ধারণ করেছে অর্থাৎ এই নদীটি ছিল ব্রম্মপুত্রের একটা শাখা নদী। নদী যখন মূলধারা হিসেবে প্রবাহিত হতে থাকে তখনই এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে এই নদী অগভীর হওয়ার জন্য নদীর ভেতর অসংখ্য ছোট-বড় চর জেগে ওঠে আর এইসব জেগে ওঠার কারণে পানির প্রবাহ দুইদিকে ছড়িয়ে পড়ে হলে এর দুকুল ভেঙে চুরমার করে দেয় বর্ষার মৌসুমে আর এই ভাঙ্গনের শিকার হয় হাজার হাজার মধ্যবিত্ত গরীব অসহায় মানুষ। তারা হারায় বাড়িঘর জমিজমা গ্রাম ইউনিয়ন ইত্যাদি তাদের দুঃখের কোন সীমা থাকে না। নদী যখন বর্ষার মৌসুমে পানিতে ভরপুর হয়ে যায় তখন তার আসল রূপ ফিরে আসে তখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করে ফলে দু কূল দু কূল ভাঙ্গে। কিন্তু 2000সালের আগে নদী ভাঙ্গন রোধে কোন কার্যকর পদক্ষেপ ছিল না কিন্তু বর্তমানে চীনের তৈরি জিও ব্যাগ এর মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করা যায় এবং করছে সরকার। নদীর দুকুল তীর বাধাই মেরামতের কাজ ইতিমধ্যে অনেক হয়েছে এবং সামান্য কিছু বাকি আছে সেটা সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছে এবং আগামী কয়েক বছরের মধ্যেই শেষ করবে। সরকারের এই পদক্ষেপ জনগণ অত্যান্ত খুশি কারণ তাঁদের আর জমিজমা ভিটেমাটি হারাতে হচ্ছে না।

আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের দেশ আমাদের মাতৃভূমি উন্নতির পথে উন্নতি হোক এবংবিশ্বের বুকেমাথা উঁচু করে দাঁড়াক এবং বিশ্বের মধ্যে বাংলাদেশ নামটি যেন আলোড়ন সৃষ্টি করতে পারে এই প্রত্যাশায় আজকে এই পোস্টে আল্লাহ হাফেজ।

Comments