মদের বোতল দুধে পরিপূর্ণ হওয়ার গল্প !!!

alim236

বিসমিল্লাহির রহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

প্রিয় সাথী বৃন্দু আজকে আমি আপনাদের সামনে একটা ইসলামিক শিক্ষামূলক গল্প তুলে ধরবো এবং আজকে এই পোস্টে আপনাদের সকলকে অভিনন্দন।

ওমর ও মধ্যপায়ী যুবকের ইসলামিক গল্প : একদিন হযরত ওমর (রাঃ) মদিনার কোন এক নির্যন পথ দিয়ে যাইতেছিলেন। হঠাৎ রাস্তার মধ্যে তাঁর দৃষ্টি যায় এক যুবকের প্রতি। সে সময় সে ছিল মদ্যপানরত।ইতিমধ্যে ওমর রাদিআল্লাহ আনহু নজরে আসলো ঐ যুবকটি তার পরিহিত পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখার সময় দেখে ফেললেন।

তাই কৌতূহলবশে হযরত ওমর রাদিআল্লাহু আনহু তাঁকে জিজ্ঞেস করলেন : ওহে যুবক! তোমার পরিহিত বস্ত্রের নিচে কি লুকিয়ে রাখলে?? 

তাঁর বস্ত্রের নিচে লুকিয়েছিল একটি বোতল এবং বোতলটি ছিল মদ দিয়ে পরিপূর্ণ । আর এজন্যই যুবকটি ভয়ে বোতলটি দেখাতে ইতস্তভোধ বা লজ্জাবোধ করতে লাগলো। কিন্তু সামনে দাঁড়ানো অর্ধ জাহানের খলিফা এই কঠিন মূহুর্তে সে তাঁর কৃত পাপের জন্য অনুশোচনা ও অত্যান্ত ভীত-সন্ত্রস্ত হয়ে আল্লাহর নিকট নিরবে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। 

যুবকটি আল্লাহর নিকট বললো : হে মহান আল্লাহ, তুমি খলিফা ওমর রাদিআল্লাহু আনহু এর সামনে আমাকে বেইজ্জত বা লজ্জিত করোনা। 

খলিফা ওমরে রাদিআল্লাহু আনহু এর কাছে আমার দোষ সমূহ প্রকাশ করো না আর আমাকে মাফ করে দাও। আমি আপনার নিকট তওবাতে নছুহা অথ্যাৎ প্রকৃত তাওবাহ করছি এবং আমি আর কখনও মদ পান করবো না। হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে ওমরের শাস্তি থেকে রক্ষা করেন। হযরত ওমর রাদিআল্লাহু আনহু তাঁর বোতলটি দেখতে চাইলেন। তখন ঐ যুবক বলল, হে আমিরুল মোমেনীন আমার বস্ত্র এর নিচে একটি সিরকার বোতল আছে। কিন্তু তখনও হযরত ওমর রাদিআল্লাহু আনহু তাঁর কথায় পূর্নাঙ্গ বিশ্বাস না করে তিনি তা দেখতে চাইলেন। 

উপায় অন্তর না দেখে তার কথা মত তাঁকে বোতলটি দেখানোর জন্য যুবকটি বোতলটি বাহির করলো কিন্তু দেখা যায় সত্যি সত্যিই বোতলটি সিরকা দিয়ে ভরপুর হয়ে আছে। 

শিক্ষাঃ এ জামনায় ও কেউ যদি কোন বড় পাপ কাজ করার পর যুবকটির মতো অনুশোচনা করে তবে অবশ্যই মহান আল্লাহর তায়ালার নিকট প্রার্থনা করে ও ক্ষমা চান তাহলে মহান আল্লাহতায়ালার তাকে অবশ্যই ক্ষমা করেন এবং তার মান সম্মান অক্ষুন্ন রাখেন। 

প্রিয় সাথী বৃন্দ আজকে ইসলামিক গল্পটি থেকে আমরা বাস্তব জীবনে শিক্ষা গ্রহণ করে, মহান আল্লাহতালার কাছে যুবকটির মত তওবা করে গুনা মুক্ত হয়ে যায়,

আল্লাহ হাফেজ।

Comments