বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি আলহামদুলিল্লাহ।
দারুচিনির উপকারিতা এবং ঔষধি গুনঃ-
আমরা সাধারনত দারুচিনিকে মশলা হিসেবেই চিনি। আমাদের খাবারের স্বাদ ও সুগন্ধে আলাদা মাত্রা যোগ করতে দীর্ঘদিন ধরে মসলা ব্যবহৃত হয়ে আসছে দারুচিনি।
তাছাড়া আমরা মিষ্টি জাতীয় কোন খাবার যেমন সেমাই, পায়েশ, হালুয়া, মিষ্টি ইত্যাদি খাবারে দারুচিনি ব্যবহার না করলে কোন স্বাদ কিংবা সুন্দর গন্ধ ফুটে উঠেই না। এই দারুচিনি শুধু রান্নায় নয়, শরীর ও ত্বক উভয়ের জন্যই দারুচিনির অনেক আনেক উপকারিতা রয়েছে। এই দারুচিনি সবচেয়ে বেশি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ। এই দারুচিনিতে রক্তের শর্করার রোধক সহ অসাধারণ ঔষধি গুণাবলী রয়েছে যা, প্রদাহ কমাতে এবং স্নায়বিক স্বাস্থ্য উন্নীত করতে সহায়তা করে থাকে। এখন আমরা দারুচিনির উপকারিতা সম্পর্কে জেনে নেই।
### দারুচিনি আমাদের দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এমনকি ডায়াবেটিস রোগীদের জন্য দারুচিনি খব উপকারী হয়ে থাকে।
### এই দারুচিনি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।এছাড়াও শরীরের বিভিন্ন অংশের ক্ষত সারিয়ে তুলতেও এই মসলা বেশ কার্যকর ভুমিকা রাখে ।
### আমরা যারা বেশি ওজনওয়ালা, খ ওজন কমাতে চান তাদের খাবারের তালিকায় দারুচিনি রাখতে পারেন, কারণ দারুচিনি রক্ত চলাচল স্বাভাবিক করে এবং হজমে সাহায্য করে। আর তাই এই উপাদান দেহের ওজন নিয়ন্ত্রনে রাখে।
### আমাদের স্মরণশক্তি বৃদ্ধি করতে সাহায্য দারুচিনির কিছু উপাদান অথাৎ যারা প্রতিদিন দারুচিনি খেয়ে থাকেন তাদের স্মরণশক্তি তীক্ষ্ণ হয়ে থাকে।
###অ্যাসিডিটির সমস্যা দুর করতে দারুচিনি পেটের জন্য ভীষণ উপকারি। এ দারুচিনি অ্যাসিডিটির সমস্যা দূর করে এবং পেটের ব্যথা উপশম করে।
### ক্যানসার প্রতিরোধ করতে দারুচিনির নানাবিধ উপাদান আমাদের দেহের ক্যানসার, টিউমার এবং মেলানমাস রোগ প্রতিরোধ করে থাকে এবং লিউকোমিয়া ও লিমফোমা ক্যান্সারের কোষগুলোর প্রভাব কমাতেও সাহায্য করে এই মসলা।
### বাত ও অস্টিওপোরোসিস দূর করতে দারুচিনির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসলা।যেমনঃ দারুচিনিতে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, যা হাড় গঠন, রক্ত ও শরীরের অন্যান্য কোষ সুস্থ রাখতে সাহায্য করে।
### আমাদের যখন মাথা ব্যাথা হয় তখন মাথা ব্যথা দূর করতে দারুচিনি দিয়ে এক কাপ চা বানিয়ে খান দেখবেন মাথা ব্যথা নিমিষেই দূর হয়ে যাবে।
### দারুচিনিতে অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে যা শরীরে ছত্রাকের সংক্রমণ বৃদ্ধি রোধ করতে সাহায্য করে দারুচিনি।
### দাঁতের ক্ষয় ও মাড়ির সমস্যায় দারুচিনি এক অন্যান্য ভেষজ। যা দারুচিনির তেল চুইংগাম, মিন্ট চকলেট, মাউথওয়াশ, টুথপেস্ট ইত্যাদি তৈরিতে ব্যাবহার করা হয়।
দারুচিনি কাযকারীতা বলে শেষ করা যাবে না। আজকে এই পযন্তই, আল্লাহ হাফেজ।



ধন্যবাদ দারুচিনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য।