এক রহস্য ঘেরা বাল্ট্রা দ্বীপ!!!

alim236
বিসমিল্লাহির রহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
প্রিয় সাথী বিন্দু আজকে আমি পৃথিবীর মধ্যে এমন একটা দ্বীপ নিয়ে কথা বলব, যেখানে কোন বৃষ্টি হয় না এবং পাখিও বাস করে না। আপনি হয়তো ভাববেন এমন দ্বীপ কি হতে পারে!!!
হ্যাঁ এমন দেব এ পৃথিবীতে রয়েছে। দ্বীপটির নাম হলো ,"বাল্ট্রা দ্বীপ"।
পৃথিবীতে এমন অনেক আজব ও রহস্যময় স্থানগুলোর রহস্য আজও উদঘাটন করা সম্ভব হয়নি। এমন একটি আজব, রহস্যময় জায়গার নাম হলো বাল্ট্রা দ্বীপ। কথিত আছে এই দ্বীপে গেলেই নাকি নাবিকরা অস্বাভাবিক অথ্যাৎ পাগলের মতো আচরণ শুরু করে দেয়। নাবিক বা অভিযাত্রীদের সঙ্গে থাকা কম্পাসের আচরণ বা পরিবেশও বদলে যায়। এখানে সবসময় উত্তর দিক-নির্দেশকারী কম্পাস কাটা এখানে কোনো দিক নির্দেশ করতে পারে না অর্থাৎ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে!
আবার কখনও দিক-নির্দেশক কাঁটাটি ইচ্ছেমতো যে কোন দিক ঘুরতে থাকে অথবা উল্টোপাল্টা দিক নির্দেশ করে। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো যে বাল্ট্রা দ্বীপের ওপর বিমান থাকাকালীন সময়টুকুতে অদ্ভুত আচরণ করে কম্পাস এবং দ্বীপ পার হলেই সব ঠিক হয়ে যায়। 
বাল্ট্রার আরেকটি অদ্ভুত দিক হলো এখানে কোন মানুষ এর মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই রহস্যময়ী বাল্ট্রায় দ্বীপে পা দেয়ার সঙ্গে সঙ্গেই যে কারও মাথা অনেক হালকা হয়ে যায় বলে কথিত আছে। এ দ্বীপে অজানা-অচেনা কোন এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য রকম অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। আবার বেশিক্ষণ এ দ্বীপে অবস্থান করলে এবং দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় এবং পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। 
এই অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় কোন গাছ পালা নেই এবং নেই কোনো পশুপাখিও। পশুপাখি এ দ্বীপে আসে না। জোর করে ধরে এনে এখানে ছেড়ে দিলেও আজ পর্যন্তও কোনো পশুপাখিকে বসতি করানো সম্ভব হয় নাই। এই বাল্ট্রার দ্বীপ এর পাশ দিয়ে প্রাণী হেঁটে গেলেও এ দ্বীপে প্রবেশ করেনা।
শুধু তাই নয়, আশ্চর্যের বিষয় হলো পাখিরা উড়তে উড়তে বাল্ট্রার দ্বীপের কাছে এসেই ফিরে যায়। দেখে মনে হয় যে কোনো দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে গেলো ওরা। 
আরেকটি রহস্য হলো ওই দ্বীপটির চারপাশে প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও এই দ্বীপের মাঝখানে কোন বৃষ্টির ফোটাও পড়ে না! এরকম অনেক আজব বা রহস্যময় ঘটনার আজ পর্যন্ত কোন প্রকার গ্রহণযোগ্য ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব হয় নী।
বাল্ট্রার দ্বীপ সম্পর্কে আরো অজানা অনেক তথ্য রয়েছে যা আমরা এখানে জানানো সম্ভব হলো না পরের পোস্টে সম্ভব হলে জানানো যাবে । আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।

Comments