আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম!!!

alim236

বিসমিল্লাহি রহমানের রাহিম। 

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

সাথী বৃন্দ আজকে আমি নতুন বছর 2022 এর নিয়ে কিছু দ্বীনেরগুরুত্বপূর্ণ কথা শেয়ার করব ইনশাল্লাহ।

আমরা এক সময় কিছুই ছিলাম না। মহান আল্লাহ তায়ালা আমাদের রুহ জগতে সবাইকে একসাথে সৃষ্টি করলেন। সেই রহু গুলোর মধ্যে থেকে আল্লাহতালা নবীদেরকে পছন্দ করেছেন বা বাছাই করেছেন। অতঃপর নবীদের মধ্যে থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মর্যাদা এবং সব নবীর নেতা বানাইয়াছেন।

যা হোক পরের কথায় আসি আমরা তখন সাধারণ ছিলাম। পড়ে মহান আল্লাহ তা'আলা আমাদেরকে দলে দলে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন কারণ হলো আমাদের কে পরীক্ষা করার জন্য। দুনিয়ার বুকে এসে আমরা আল্লাহকে কতটুকু চিনি এবং আল্লাহর হুকুম আহকাম কতটুকু মেনে চলি।

মহান আল্লাহতালা সব জানে সব বোঝো সব করেন সব দেখেন তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তার কাছে কোনো কিছুই অজানা নয়। এই ধারাবাহিকতায় আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে, কোন রুহটা জান্নাতের অধিকারী হবে আর কোন রুহটা জাহান্নামের অধিকারী হবে তাহা আল্লাহ তায়ালা আগে থেকেই জানেন। তবুও আমাদের এ পৃথিবীতে পাঠানোর কারণ কি?

 

আমাদের এই পৃথিবীতে পাঠানোর কারণ হলো হাশরের ময়দান যেদিন কায়েম হবে। সেই দিন যদি কোন ব্যক্তির জাহান্নামের ফায়সালা হয় তবে তখন সেই ব্যক্তি যেন এ কথা বলতে না পারে যে "হে আল্লাহ তুমি আমাকে কেন জাহান্নামে দিচ্ছ"এই প্রশ্ন যেন না করতে পারে সেই জন্য পৃথিবী নামক পরীক্ষার হলে আমাদেরকে পাঠানো হয় বা হচ্ছে।

আমরা যখন পৃথিবীতে আসে তখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয় আর এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মধ্যেই আল্লাহকে দেওয়া কথা "রুহ জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিল যে, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা এক বাক্যে বলেছিলাম হাঁ আপনি আমাদের রব"। আমরা ভুলে যাই।

আল্লাহ-তালাও জানেন আমরা তাকে দেওয়া কথা ভুলে যাবো তাই তাহার কথা মনে করে দেওয়ার জন্য এ দুনিয়াতে লক্ষাধিক নবী-রাসূলগনকে আসমানী কিতাব দিয়ে পাঠায়াছেন। নবীরা প্রতি উম্মতের দ্বারে দ্বারে, বারে বারে, দিনে-রাতে গিয়ে আল্লাহর কথা তাদেরকে বলতেন, বুঝাইতেন, আমলের জন্য তাগিদ দিতেন।

সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু সালাম শেষ নবী হিসেবে আল্লাহতালা এই পৃথিবীতে পাঠাইয়া ছিলেন। কেয়ামত পর্যন্ত আর কোন নবী বা রাসূলকে এ পৃথিবীতে আর কখনোই পাঠাইবেন না। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ধর্মকে আমাদের প্রিয় নবী সল্লালাহ সালাম এর সাহায্যে পরিপূর্ণ করে দিয়েছেন। কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এই ধর্মের ছায়া তলে আসতে হবে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু সাল্লাম কে শেষ নবী ও রাসুল বলে স্বীকার করতে হবে। তবেই আর মুক্তি মিলবে পরকালীন জিন্দেগি সুখের হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাকে শাফায়াত করবেন এবং আল্লাহ তাকে ভালবাসবেন সর্বশেষ পরম সুখের জিন্দেগি জিন্দেগি শুরু হবে আর কখনো শেষ হবে না সেখানে কষ্ট বলে কিছুই থাকবে না সেই জান্নাত আল্লাহতালা তাকে দান করবেন। ওয়া আখেরি ওয়া দেওয়া না। 

আল্লাহাফেজ।

Comments