বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকের পোস্টে কালো এলাচের প্রকার ভেদ,এলাচের পুষ্টিগুণ,এলাচ খাওয়ার নিয়ম নিয়ে আজকের পোস্ট টি। এ পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম
প্রায় সব খাবারেই আমরা সবাই কালো এলাচ ব্যবহার করি এতে সুগন্ধ আনতে। এই কালো এলাচ সাধারণত মসলা এবং মাউথ ফ্রেশনার হিসেবে ব্যবহৃত হয়। এই কালো এলাচ হল একটি উদ্ভিদ যা প্রধানত ভারতীয় উপমহাদেশে জন্মে এবং এর নিজ দেশে, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালায় এলাচ সবচেয়ে বেশি চাষ করা হয়ে থাকে।
আমাদের দেশের বেশিরভাগ লোকই জানেন না যে, এই কালো এলাচ আমার আপনার স্বাস্থ্যের জন্যও অনেক উপায়ে উপকারী হয়ে থাকে। এই কালো এলাচের গুণাগুণ শুধু নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে এবং খাবারের সুগন্ধ বাড়াতে সীমাবদ্ধ নহে এছাড়াও এই কালো এলাচ সর্দি-কাশি, হজমের সমস্যা, বমি, প্রস্রাবের সমস্যা ইত্যাদির চিকিৎসায় খুবই কার্যকরী একটা মসলা।
কালো এলাচের প্রকারভেদঃ- এলাচ দুই প্রকার: ছোট এলাচ (সবুজ) এবং বড় এলাচ ( কালো)। ছোট এলাচ সবুজটা নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে, মিষ্টি তৈরি করতে এবং খাবারের সুগন্ধ বাড়াতে ব্যবহার করা হয়ে থাকে। যদিও বড় এলাচের অথ্যাৎ কালো এলাচ প্রধান ব্যবহার মসলা হিসেবে ব্যাবহার হয়ে থাকে। এলাচের এই দুটি রূপের মধ্যে আকার, রঙ এবং স্বাদের পার্থক্যের জন্যেই আমরা ছোট এলাচের রং সবুজ এবং বড় এলাচ কালো। এছাড়াও রঙের কারণে অনেক জায়গায় মানুষ এদেরকে সবুজ এলাচ ও কালো এলাচ নামেও চেনা হয়।
এলাচের পুষ্টিগুণঃ- এই কালো এলাচের মধো কার্বোহাইড্রেট, ডায়েটারি ফাইবার, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফসফরাস প্রধানত এলাচের মধ্যে পাওয়া যায় বা রয়েছে । এগুলো ছাড়াও এই কালো এলাচে অনেক পুষ্টিগুণ রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
এলাচ খাওয়ার নিয়মঃ- আমরা বিভিন্ন উপায়ে এলাচ খেতে পারি। যেমন- মাউথ ফ্রেশনার হিসেবে চিবিয়ে সরাসরি আমরা খেতে পারি। যে কোনো খাবার বা সবজি তৈরি করার সময় আমরা এই কালো এলাচের দানা যোগ করে এটি খেতে পারি। এ ছাড়াও এলাচের গুঁড়া দুধে যোগ করে খাওয়া যেতে পারে।
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, দিনে অর্ধেক থেকে এক গ্রাম এলাচের গুঁড়ো খাওয়া উপযুক্ত হয়। আমরা যদি কোনো রোগের ঘরোয়া প্রতিকার হিসেবে এলাচ খেতে চাই তাহলে এর সঠিক ডোজ জানতে আয়ুর্বেদিক ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি।
আগামী পোস্টে কালো এলাচের উপকারিতা নিয়ে আলোচনা করবো,ইনশাআল্লাহ।


