প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু সালাম এর মেরাজের ঘটনা।

alim236

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

প্রিয় সাথী বৃন্দ আজকে আমি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লালাহ সালাম এর মেরাজের ঘটনা এবং মহান আল্লাহ তা'আলার সাথে কথা পতন জান্নাত জাহান্নাম ইত্যাদি দেখা নিয়ে সাজিয়েছি এই পোস্টটি আপনাদের সকলকে স্বাগতম।

মি‘রাজ তথা উর্দ্ধারোহনঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একজন নবী ও রাসূল ছিলেন যে সব নবী ও রাসুলের সেরা এবং সবার থেকে বেশি মর্যাদাপূর্ণ কেমন মর্যাদাপূর্ণ তা আমরা মিরাজের ঘটনা থেকেই অনুমান করতে পারি। 

প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন ৫১ বছর নয় মাস , তখন মহান আল্লাহ তায়ালা তাঁকে সশরীরে মর্যাদাপূর্ণ ইসরা ও মি’রাজ ভ্রমণের মাধ্যমে সম্মানিত করেন। মি’রাজের রাত্রে রাসূলুল্লাহ (সঃ) প্রথমে কা’বা থেকে বাইতুল মুকাদ্দাসে যান, তারপর সেখান থেকে ধাপে ধাপে সাত আসমান অতিক্রম করে মহান আল্লাহর আরশে আজীমে তাশরীফ গ্রহণ করেন এবং মহান আল্লাহ তা'আলার সাথে কথা পতন হয় এবং বিভিন্ন হুকুম-আহকাম এবং জান্নাত ও জাহান্নাম দেখেন এবং এই মি’রাজ সফরে রাসুলুল্লাহ (সঃ) পাঁচ ওয়াক্ত নামাযে বিধান লাভ করেন। মি’রাজে গিয়ে রাসূলুল্লাহ (সঃ) জান্নাত এবং জাহান্নাম এর বিভিন্ন প্রকারের নাজ নেয়ামত স্বচক্ষে দেখেন এবং জাহান্নামের বিভিন্ন রকমের আজাব সে স্বচক্ষে দেখে এসেছেন এবং আমাদের সে সম্পর্কে বিস্তারিত জানায়াছেন। এই মেরাজের শেষ ধাপে যখন সে আরশে আজিমের দিকে রওনা হবেন তখন জিবরাঈল আলাইহিস সালাম তাকে বলল যে আপনি এখান থেকে একাই যেতে হবে আমি এর উপরে আর যেতে পারব না যে যানে করে সে সেখানে গমন করেন সেই যানটির নাম "রবরব"

মুসা আলাই সালাম এর সাথে আল্লাহ তায়ালা সরাসরি কথা বলেছেন তুর পাহাড়ে এবং সেখানে যখন তাকে ডাকা হয় তখন সে জুতা পায়ে দিয়ে পাহাড়ে ওঠার সময় আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছিলেন হে মূসা তুমি জুতা খুলে এখানে আসো।আর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম যখন আরশে আজিমে কাছাকাছি পৌঁছে যান তখন তিনি নিজের জুতা খুলতে ইচ্ছা পোষণ করেন তখন মহান আল্লাহতালা আমাদের নবীকে ডেকে বলেন হে পিয়ারা হাবিব আপনি আপনার জুতা নিয়ে ভিতরে ঢুকে আপনার জুতা মারার ধন্য হবে এটাই আমি চাই। অতএব আমরা বলতে পারি মুসা নবীর সাথে পাহাড়ে কথা হয়েছে সেই পাহাড়ের মুসা আলাইহিস সালামকে জুতা খুলে যেতে হয়েছিল আর আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সালামকে আল্লাহতালা কিরকম ভালোবাসেন কি রকম মর্যাদাপূর্ণ করেছেন তা এই ঘটনা থেকেই অনুমান করা যায়।

আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Comments