বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফ এবং হাদিসে কালজুরা এবং মধু খাওয়ার কথা বলেছেন। এই মধু ও কালেজিরা মৃত্যু বাদে সকল রোগের ঔষধ। আজকে আমরা কালোজিরার গুনসমূহ জানবো,ইনশাআল্লাহ।
### স্মরণ শক্তি বৃদ্ধি করতে আমরা এক চা চামচ পুদিনা পাতার রস বা কমলার রস বা এক কাপ রঙ চায়ের সাথে এক চা চামচ কালোজিরা তেল মিশিয়ে দিনে তিনবার করে নিয়মিত খেলে এটি দুশ্চিন্ত দূর করবে এবং মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে। এই কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক এবং মস্তিস্কের রক্ত সঞ্চলন বৃদ্ধির মাধ্যমে স্মরণ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।
### যদি আমাদের মাথা ব্যাথা হয় তবে, প্রথমে ১/২ চা চামচ কালোজিরা তেল মাথায় ভালোভাবে লাগাতে হবে এবং এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দিনে তিনবার করে ২/৩ সপ্তাহ খেলে মাথা ব্যথায় দুর।
### আমাদের যদি সর্দি হয় তবে, এক চা চামচ কালোজিরা তেল সমপরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সাথে মিশিয়ে দৈনিক ৩ বার খেতে হবে এবং মাথায় ও ঘাড়ে রোগ সেরে না যাওয়া পর্যন্ত মালিশ করতে হবে, এছাড়া এক চা-চামচ কালোজিরার তেলের সাথে দুই চা-চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর, ব্যথা, সর্দি-কাশি দূর হবে।
### আমাদের যদি বাতের ব্যাথায় আক্রান্ত হয় তবে ঐ স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে কালোজিরা তেল মালিশ করি তবে ব্যাথা উপশম হবে।
### যদি আমরা হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে থাকি, তবে এক চা চামচ কালোজিরার গুড়া এক কাপ দুধের সাথে মিশিয়ে দৈনিক ২ বার করে ৪/৫ সপ্তাহ খেলে উপকার হয়ে থাকে।
### ব্লাডপ্রেসার নিয়ন্ত্রনে রাখতে আমরা প্রতিদিন সকালে রসুনের দুটি কোষ চিবিয়ে খেয়ে এবং সমস্ত শরীরে কালোজিরার তেল মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে আধাঘন্টা অবস্থান করতে হবে এবং এক চা-চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ প্রতি সপ্তাহে ২/৩ দিন খেলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে।
### পাইলস সমস্যা হয়ে থাকে তবে এক চা-চামচ মাখন ও সমপরিমাণ তিলের তেল, এক চা চামচ কালোজিরার তেল সহ প্রতিদিন খালি পেটে ৩/৪ সপ্তাহ খেলে পাইলস সমস্যা দুর হবে ইনশাল্লাহ ।
### শ্বাস কষ্ট বা হাঁপানি রোগ সারাতে: আমরা যদি শ্বাস কষ্ট বা হাঁপানি রোগে আক্রান্ত বা ভুগছি তাহলে তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। তাহারা প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়।
### ডায়বেটিস নিয়ন্ত্রণে এবং ডায়াবেটিস রোগ উপশমে বেশ কাজে লাগে কালোজিরা। যেমনঃ এক চিমটি পরিমাণ কালোজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ভাল কাজ করে।
### যৌন সমস্যা সমাধান এর কালোজিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়ায় এবং যৌন সমস্যা প্রতিরোধ করে। পরীক্ষার করে জানা গেছে যে, প্রতিদিন কালোজিরা খাবারে সাথে খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে।
### অনিয়মিত মাসিক সমস্যা সমাধানের জন্য আমরা এক কাপ কাঁচা হলুদের রস বা সমপরিমাণ আতপ চাল ধোয়া পানির সাথে এক কাপ চা চামচ কালোজিরার তেল মিশিয়ে দৈনিক ৩ বার করে খেলে কার্যকারীতা পাওয়া যায়।
### বুকের দুধ বৃদ্ধি করতে আথাৎ যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই, তাদের মহৌষধ কালিজিরা।
আসুন আমরা সবাই এই কালোজিরা খাওয়ার অভ্যাস করি এবং অনেক জটিল রোগ হইতে বেঁচে থাকি।আল্লাহ হাফেজ।


