বিসমিল্লাহির রহমানির রাহিম ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাথী বন্ধু আজকে আমি আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির। এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম।
বিষয়টি হলোঃ তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা।
যে কোন মুসলমান অন্য মুসলমানের সাথে শরীয় কোন গুরুত্বপূর্ণ কারণ ব্যতীত তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা আরেকটি জঘণ্য কবীরা গুনাহ এবং হারাম কাজ।
আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি ক্ষেত্রে চলাফেরা কাজ কর্মের মধ্যে অনেক মানুষের সাথে, অনেক ধরনের মতাদর্শের পার্থক্য হতে পারে এবং কথা কাটাকাটি হতে পারে, ঝগড়াঝাঁটি হতে পারে ইত্যাদি কারণে আমরা সাধারণত কোন ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ কথা না বলে বা কোন রকম সম্পর্ক না রেখে অনায়াসে দিব্য চলাফেরা করতে থাকি। আসলে এরকম সম্পর্ক ছিন্ন করে, কথা বলা বন্ধ করে, লেনদেন বন্ধ করে, যোগাযোগ বন্ধ করে, আমরা যে নির্দ্বিধায় চলতে থাকি তার ভয়াবহ কতটুকু তা আমরা একটু ভেবেও দেখি না বা চিন্তাও করি না বা চিন্তা করার চেষ্টাও করি না। অথচ এর ভয়াবহতা কতটুকু আমরা যদি জানি তবে আমরা কখনোই এরকম সম্পর্ক ছিন্ন করে চলার চেষ্টা করতেই পারব না ।আসুন আমরা এর ভয়াবহতা সম্পর্কে কিছুটা হলেও জেনে নেওয়ার চেষ্টা করি। হাদীস থেকে আমরা জানতে পারি কোন ভাইয়ের সাথে কোন কারনে এক বছরের অধিক সময় যদি সম্পর্ক ছিন্ন করে রাখি তবে তাকে হত্যা করার নামান্তর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলে করীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে, কোন মুসলিমের জন্য জায়েয নয় যে, সে অন্য কোন মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের বেশি বা অধিক সময় সম্পর্ক ছিন্ন করে রাখবে, কেউ তা করলে সে মৃত্যুর পর জাহান্নামে যাবে। সূত্রঃ সুনানে আবু দাউদ 4915।
কোন ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা জায়েয নেই যদি কেউ এরকম করে তবে সে জাহান্নামে যাবে।
তাই আমরা সবচেয়ে বড় দয়া হলো যে কারো সাথে কোন প্রকার ঝগড়াঝাঁটি দরকষাকষি তর্ক-বিতর্ক হলে প্রথমে আমরা তাকে মাফ করে দেওয়া এবং দেখা হলে সবার আগে সালাম করবে এতে যদি সে ব্যক্তি সালামের জবাব না নেয় তবে সমস্ত গুনাহ তার হবে আমি বেঁচে যাব । তাই আসুন আমরা চলার পথে কথাবার্তা তর্ক-বিতর্ক ঝগড়াঝাঁটি হতেই পারে। তাই বলে কারো সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে কখনো রাখবো না, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই পোষ্ট এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।


