বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাথী বন্ধু,
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি। আজকে শহরে যাওয়ার নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দ ন।
আজকে সকাল ৯ টায় ঘুম থেকে উঠেছি। ওঠার পর সিরাজগঞ্জ যাব বিধায় ওযু করেছি। অজু করার পর কাপড়-চোপড় পড়লাম এবং সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত বাজারে দিকে রওনা দিলাম। সীমান্ত বাজার পৌঁছার পর একটা সিএনজিতে উঠবো বলে ঠিক করলাম গাড়িয়ালাও বলল যে হ্যাঁ আপনি একটা সেট নিতে পারবেন। সেই অপেক্ষায় বসে থাকলাম পরে গাড়িওয়ালা বলল যে আপনাকে নিতে পারছি না আরো দুজন এসেছে। তখন আমার একটু বিরক্ত পত্র লাগলো কারণ সে আমাকে নিয়ে যাবে বলে কথা দিয়েছিল পরে তার কথা রাখল না। ধৈর্য ধারণ করলাম এবং পরের গাড়িতে যাওয়ার জন্য কথা বললাম। এরপর পরের গাড়িতে উঠে সাড়ে নয়টার দিকে রওনা দিলাম।
সিরাজগঞ্জ টু কাজিপুর রাস্তাটা অনেক সুন্দর ভাবে মেরামত করা হয়েছে। রাস্তার দু'পাশে গাছ লাগানো হয়েছে অপরূপ সৌন্দর্য। রাস্তার দুপাশে দৃশ্য দেখতে দেখতে প্রায় সীমা সিরাজগঞ্জ পৌঁছে গেলাম। এরপর কোটরাঙ্গনের বেশ কিছু কানে দূরে আমাকে নামিয়ে দেওয়া হল আমি ধীরে ধীরে হাটতে হাঁটতে কোর্টের উপর চলে গেলাম।
এরপর উকিলের সাথে দেখা করলাম উকিলের সাথে দেখা করার আগে ময়ূরীর সাথে দেখা হল। সে বলল এতদিন পরে আসলেন তখন আমি বললাম যে আসলে তো আমি একটি এক্সিডেন্ট করেছিলাম যে কারণে আমার পা ভেঙ্গে গিয়েছিল এই এক বছর পরে তোমার পা মোটামুটি ভালো হয়েছে বিধায় এখানে আসতে পেরেছি। আমার মোকদ্দমার কি খবর? তখন সে বললো যে সেটা খোঁজখবর নিতে হবে তারপর জানাতে পারবো তখন তাকে কিছু টাকা দিলাম সে খোঁজখবর আনতে গেল এর মধ্যে উকিল এসে পড়ল উকিলের সাথে কথা বললাম উকিল বলল যে এতদিন পর আসলে কেস থাকে? তখন বললাম যে আসলে তো আমি একটু সমস্যার মধ্যে পড়েছিলাম আপনাকে তো টাকাও দিয়েছে তখন সে বলল মহরিকে যে কেসটার খবর রাখো এবং তারিখ কবে সেদিন এই কেসের জবাব দেওয়া হবে।
কিন্তু অনেক খোঁজাখোরিতে পরেও আমাকে তথ্য সংগ্রহ করে দিতে পারল না বললো যে আগামীকাল ফোন করিয়েন আমরা আপনাকে জানাতে পারবো । পরে সে নাম্বার এবং উকিলের নাম্বার দিয়ে বললে যে আপনি চলে যান রমজানের দিন কষ্ট করা প্রয়োজন নাই আগামী কাল ফোন করে সব জানতে পারবেন। এরপরে বাড়ির দিকে রওনা দিলাম এবং বাড়িতে এসে পৌঁছলাম। আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।


