হলুদ ও হলুদ এর গুড়ার উপকারিতা!!!!!

alim236

বিসমিল্লাহির রহমানির রহিম। 

আচ্ছালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

 

প্রিয় সাথী বৃন্দ আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি আলহামদুলিল্লাহ। 

আমি আজকে হলুদ ও হলুদের গুড়া এর পাঁচটি উপকারিতা নিয়ে আজকে এই পোস্টটি সাজিয়েছি। এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। 

বাঙ্গালি রাধুনিদের রান্নায় যেন হলুদ ছাড়া চলেই না। তবে হলুদের উপকারিতা কেবল রান্নাতেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। রান্নার পাশাপাশি ত্বক ও চুলের যত্নেও হলুদের ব্যবহার অনন্য। রূপচর্চার একটি অন্যতম উপাদান হিসেবেও ব্যবহার করা হয় হলুদ। আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে যুগের পর যুগ ব্যবহার হয়ে আসছে হল

 

১.আমাদের অনেকেরই চোখের নিচে কালো দাগ হয়, যেটিকে আমরা ডার্ক সার্কেল বলে থাকি। এই ডার্ক সার্কেল দূর করতেও হলুদ অনেক কার্যকরী ভূমিকা রাখতে পারে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে কোর্টনি চিউসানো স্কিনকেয়ারের প্রতিষ্ঠাতা কোর্টনি চিউসানো হলুদ এর বিষয়ে বলেছিলেন হলুদ একটি প্রমাণিত প্রদাহবিরোধী ও লাইটেনিং এজেন্ট। তাই এটি ধরনের উদ্বেগ দূর করে ডার্ক সার্কেল দূর করতে কার্যকরী ভুমিকা রাখে।

 

২.এই হলুদ আমাদের ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে থাকে। এই হলুদে থাকা কারকিউমিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহবিরোধী হিসেবে কাজ করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করে এবং আমাদের সমাজে প্রচলিত আছে যে, বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান। সেটি মূলত হলুদের উপকারী দিকের কথা ভেবেই করা হয়।

 

৩.আমাদের মধ্যে অধিকাংশ মানুষের মুখেই লক্ষ করা যায় ব্রণের সমস্যা হয়ে থাকে। তবে এই ব্রণের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । আর এই ব্রণের দাগ কমাতে হলুদ ও মধু মিশিয়ে আক্রান্ত স্থানে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিলে দাগ দুর হয়ে যায়।

 

৪.চিউসানো আরও বলেছেন, এই হলুদ ব্যাক্টেরিয়াকে ছড়ানো থেকে বিরত রাখার মাধ্যমে ব্রণের উপকার করে থাকে। এই হনুদ প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ছাড়াও প্রদাহবিরোধী, যা দাগের লালভাব ও ফোলাভাব দূর করে থাকে।

 

৫.এই হলুদ ত্বকের পাশাপাশি চুলেরও ক্ষত মেরামতে সহায়তা করে এবং এছাড়া চুল বৃদ্ধিতেও ভূমিকা রাখে। প্রাকৃতিক চুলের বিশেষজ্ঞ এবং প্রত্যয়িত ট্রাইকোলজিস্ট টিফানি অ্যান্ডারসন বলেছেন, এই হলুদ মাথার ত্বকের সংক্রমণ এবং খুশকি থেকে হওয়া চুল পড়ার সমস্যা রোধ করার ক্ষমতা রাখে। এই ক্ষেত্রে আমরা হলুদের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে মাথায় মেখে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই খুশকি ও ত্বকের সংক্রমণ দুর হয়ে যায়।

 

আমরা আমাদের শরীর ঠিক রাখার জন্য এই হলুদ ওহুদের গুড়া খাবার তালিকায় নিয়মিত যোগ করবো এবং ব্যাবহার করবো ।আজকে এ পযন্তই, আল্লাহ হাফেজ। 

Comments