বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি আলহামদুলিল্লাহ।
আমি আজকে এলাচ এর চারটি অপকারিতা নিয়ে আজকে এই পোস্টটি সাজিয়েছি। এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম।
মসলার রানী বলা হয় এলাচকে । এলাচ সুগন্ধিযুক্ত একটি গুরুত্বপুন মসলা। আমরা সাধারনত খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য এলাচ ব্যবহার করে থাকি। ছাড়া ও রান্নার স্বাদ বাড়ানো এবং বিভিন্ন ধরনের উপকারিতা। যেমনঃ মুখের দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্তপাত অথবা দাঁত ক্ষয় হওয়ার মতো মারাত্মক সমস্যায় এলাচ কার্যকর ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এলাচের তেল মুখের সমস্যা দূর করতে কার্যকর একটি ঔষুধ হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এই এলাচ মরনব্যাধি ক্যান্সার প্রতিরোধে কাজ করে এবং এছাড়া শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা হুপিংকাশি, ফুসফুস সংক্রমণ ও অ্যাজমার মতো সমস্যায় এলাচ খুবই উপকারী।
এলাচ ডায়েটের একটি গুরুত্বপূর্ণ ঔষূধ। এই এলাচের রয়েছে অনেক ঔষধি গুণ এবং এটি আমাদের শরীরের জন্য খুব উপকারী বলে মনে করা হয়। তবে আমাদের যদি এই চার সমস্যা থাকে এলাচ খাওয়া হতে পারে বিপদজ্জনক। আসুন আমরা জেনে নেই সেই সমস্যাগুলি কি কিঃ-
ভারতীয় মশলায় দুই ধরণের এলাচ পাওয়া যায়। যেমন, একটি বড় এলাচ এবং অন্যটি এলাচি। এই ছোট এলাচি সবুজ বর্ণের হয়ে থাকে। যদিও এলাচ সেবনে আমাদের দেহে অনেক উপকার পাওয়া যায়, তেমনি বেশ কিছু অসুবিধাও রয়েছে।
*** আমাদের মা, বোনদের গর্ভাবস্থায় এমনিতেই খাদ্য বিষয়ে সচেতন থাকতে হয়। যেমনঃ এই সময় বেশি এলাচ খাওয়ার ফলে গর্ভপাত হতে পারে। তাই আপনি যদি গর্ভাবস্থায় এলাচ খেতে চান তবে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিয়ে এলাচ খাওয়া উচিৎ ।
*** আমাদের মধো যাদের গলব্লাডার বা কিডনি-তে স্টোনের সমস্যা রয়েছে তাদের জন্য এলাচ ক্ষতিকারক হতে পারে। এই এলাচের বীজ শরীরে পাথর বাড়াতে সাহায্যে করে থাকে। তাই এই এলাচ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়ায় ভাল।
***আমাদের মধ্যে যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাঁদের অবশ্যই এলাচ খাওয়া থেকে দূরে থাকা উচিত। এছাড়াও এই এলাচ গ্রহণের ফলে শ্বাসকষ্টের মতো সমস্যাও হতে পারে। এছাড়া কাহারো কাহারো এলাচের থেকেই অ্যালার্জির সমস্যা হতে পারে।
*** এছাড়াও অতিরিক্ত এলাচ খাওয়ার ফলে কাশি ও বমি বমি ভাব হতে পারে। এই এলাচের স্বাদ ঠান্ডা, তাই এটি অতিরিক্ত খাওয়ার ফলে আমাদের কাশিও হতে পারে।
আসুন আমরা এই এলাচ সেবনের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করি। আল্লাহ হাফেজ।


