বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ, আজকে আমি একটি শিক্ষনীয় গল্প আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এই পোস্টে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
গল্পটি হলঃ একটি গরু এবং বাঘের গল্প।
এক রাখালের একটি গরু প্রতিদিন সে মাঠে ঘাস খেতে যায় এবং খাইতে খাইতে প্রায় জঙ্গলের ধারে চলে যায় এবং ঘাস খাইয়া ক্ষুধা নিবারণ করে। এবং বিকালের দিকে তার মালিক গিয়ে তাকে নিয়ে আসে। এভাবে সে প্রতিদিন ঘাস খায় এবং তার মালিক তাকে প্রতিদিন নিয়ে আসে।
একদিন ঘাস খাইতে খাইতে বনের মধ্যে হতে একটি বাঘ তাকে তাড়া করল। গরুটি প্রাণভয়ে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে যখন কুল কিনারা পেল না তখন সে প্রাণ বাঁচানোর তাগিদে একটি পুকুরে ঝাঁপ দিল বা কেউ তাকে ধরার জন্য পুকুরে ঝাঁপ দিল।
কিন্তু চৈত্র মাসে পুকুরের পানির প্রায় শুকিয়ে গেছে এবং শুধু কাদাগুলো পড়ে আছে অর্থাৎ যে কেউ নামলে কাঁদাতে আটকে পড়ে। যেই কাজ সেই কথা বাড়তি এবং গরুর টি কাঁদাতে আটকে পড়ল এমন ভাবে আটকে পড়ল গরু আগাইতে পারতেছে না বা কেউ আগাইতে পারতেছে না অর্থাৎ দুইজনে আটকে পড়ে আছে।
এ সময় বাঘ রেগে মেগে গরুকে বলতে লাগলো এই গরু তুই আর ঝাঁপ দেওয়ার জায়গা পাইলি না এসে এই কাদাযুক্ত পুকুরে ঝাঁপ দিয়েছিস অন্য কোথায় গেলে হয়তোবা তোকে আমি ধরে টুকরা টুকরা করে খাইতাম এতোটুকুই এখন তুইও মরবি আমিও মরবো। তুই আসল জিনিস বুঝলি না এসে কাঁদায় ঝাপ দিয়েছিস বোকা কোথাকার।
এদিকে গরু হেসে বলে হ্যাঁ আমি তো বোকা আর তুমি খুব চালাক। একটু পরেই বুঝবে বোকাকে আর চালাককে।
তোমার কি কোন মালিক আছে? বাঘ বড় বড় চোখ করে তাকে বলে অর্থাৎ গরুকে বলে আরে গাধা আমার মালিক থাকবে কেন? আমি তো নিজেই বনের রাজা পুরো বোনের মালিক, আমি আমার আবার মালিক থাকবে কিভাবে?তখন গরু বলল, এখানেই তো তুমি সবচাইতে বড় ভুল করেছ, তুমি আসলে একজন বোকা ছাড়া আর কিছুই না।
তখন বাঘ বলল নরম সুরে, কেন? আমি বোকা কেন?
তখন গরু বলল, একটু পরেই যখন বিকাল হবে তখন আমার মালিক এসে তোমাকে লাঠি দিয়ে পিঠে মেরে ফেলবে এবং আমাকে এখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাবে।
যে কথা সেই কাজ সন্ধ্যা ঘনিয়ে আসলো। গরুর মালিক অনেক লোকজন নিয়ে লাঠি ফেলা নিয়ে এসে দেখল তার গরু পুকুরে কাদায় আটকে আছে এবং পিছনে একটি বাঘও আটকে আছে। তখন তারা বাকে পিটিয়ে মারল এবং গরুকে উদ্ধার করে নিয়ে গেল।
শিক্ষানীয় বিষয়ঃ আমরা যদি আমাদের মালিকের অর্থাৎ মহান আল্লাহ তায়ালার উপর ভরসা করি, তাহলে আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো, আমাদের মালিক ( মহান আল্লাহ তা'আলা ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন, করবেনই, হয়তো সন্ধ্যা অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।
তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখি এবং ধৈর্য সহিত কাজ করি এবং অপেক্ষা করতে থাকি। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।



