বিসমিল্লাহির রহমানের রাহিম ।
প্রিয় সাথী বৃন্দ আজকে আমি এক অবিবাহিত মানুষের অজানা গল্প তুলে ধরার চেষ্টা করব এবং এই পোস্টে আপনাদের সকলকে স্বাগতম।
সে আর কেউ নয় তিনি হচ্ছেন
জয়নাল হাজারী
জন্মিলে মৃত্যু বরণ করতে হবে চিরসত্য কথা আর সেই সত্যের মধ্যে দিয়ে এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর আলোচিত, সমালোচিত, ব্যক্তি জীবনে অবিবাহিত রয়ে যাওয়া, ব্যক্তি জয়নাল হাজারীর জীবনী কিছু অংশ নিচে তুলে ধরা হলো। তিনি ১৯৪৫ সালের ২৪ আগষ্ট ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন । তিনি মৃত্যু আগ পর্যন্ত আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং এক সময় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারী ।
জয়নাল হাজারী বাংলাদেশ এবং ফেনীর একজন আলোচিত, সমালোচিত,তুখর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন । জয়নাল হাজারী আজীবন আওয়ামী লীগ এর সাথেই যুক্ত ছিলেন। তিনি ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত দুই দশক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বহাল ছিলেন। জয়নাল হাজারী সেই সময় ফেনীর গডফাদার এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।
রাজনৈতিক জীবনঃ ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত দুই দশক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসন হইতে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে এই সময়ে অথ্যাৎ তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যেই এক সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার অসুস্থতার জন্যে চিকিৎসা ব্যয় হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে তার ত্রাণ তহবিল থেকে জয়নাল হাজারীকে ৪০ লাখ টাকার অনুদান প্রদান করেছিলেন।
বিতর্ক : জয়নাল হাজারী ১৯৯৬ সালে নির্বাচিত হবার পর, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ফেনীতে সন্ত্রাসের শিকার এবং হত্যাকান্ডের ফলে প্রায় ১২০ জন রাজনৈতিক নেতা-কর্মীর অকাল মৃত্যু হয়েছিল। এর জন্য জয়নাল হাজারীকে সন্দেহ করা হয়েছিল এবং এর জের ধরে ২০০১ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৬ আগস্ট রাতে জয়নাল হাজারীর বাসভবনে অভিযান চালায় যৌথ বাহিনী।
সে সময়েই তিনি আত্মগোপনে চলে যান এবং এপ্রিল, ২০০৪ সালে দল থেকে বহিষ্কৃত ঘোষণা করা হয়েছিল। আবার তখন ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে তখন তিনি ভারত থেকে দেশে ফিরে আসেন এবং আদালতে নিজেকে আত্মসমর্পণ করেন। আবার তখন ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের পর নানান কারণে পূণরায় আলোচনায় উঠে আসেন জয়নাল হাজারী। এছাড়া তিনি অথ্যাৎ জয়নাল হাজারী হাজারিকা প্রতিদিন নামে একটি আঞ্চলিক দৈনিক পত্রিকা সম্পাদনা করতেন, যা ফেনীর সদর থেকে প্রকাশিত হত। তিনি এ পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক এবং সম্পাদক ছিলেন।
অতঃপর তিনি 2021 সালের 27শে ডিসেম্বর ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়৷ জয়নাল হাজারীর অধ্যায় শেষ হয়।


