সত্য কথা বলা মানবীয় এক অনন্য মহৎ গুণ!!!

alim236
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রিয় সাথী বৃন্দ, আজকে আমি আমাদের এক মানবীয় মহৎ গুণ সত্য কথা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই পোস্টটি আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

সত্য কথা বলা মানবীয় এক অনন্য মহৎ গুণ!!!


প্রত্যেকটি মানুষের জীবনের অন্যতম হাত গুণ হলো সত্যবাদিতা। সত্যবাদীতে এমন এক গুণ যে গুণ অর্জন করলে একটা মানুষ কখনোই বিপথগামী হতে পারে না। বিপথগামী হবে না এটা নিশ্চিত করে বলা যায়। সত্যবাদিতা মানুষকে উন্নতি চরম শিখরে পৌছাইয়া দেয়। সত্যবাদিতা মানুষকে বিনয় হতে শেখায়। সত্যবাদিতা মানুষকে পণ্যের দিকে নিয়ে যায়। আর পূর্ণ তাকে জান্নাতে দাখিল করে। আর জান্নাত হলো শ্রেষ্ঠ সফলতা সবচাইতে বড় সফলতা। আর এটা কি সবচেয়ে বড় সফলতা বলার বলেছে আমাদের রব মহান আল্লাহ তা'আলা। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এ কথাটি বলেছেন। অসংখ্য হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে যে কোন ব্যক্তি জান্নাত পেয়ে গেল সে সফলতার চরম শিকরে পৌঁছে গেল আর যে জান্নাতে পৌছতে পারলো না সে ব্যর্থতার সর্ব নিম্নস্তরে পৌঁছে গেল।

সত্যবাদী মানুষ সম্পর্কে মহান আল্লাহতালা পবিত্র কুরআনে বলেছেন চার শ্রেণীর মানুষ হেদায়েত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত আল্লাহর সন্তুষ্টির মধ্যে রয়েছে। আর এই চার শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো সিদ্দিক অর্থাৎ সত্যবাদী গণ। কেউ জীবনে যদি সত্য কথা বলতে শেখে তবে সে কখনোই কোন অপরাধ কোন অন্যায় কাজ তার দ্বারা হতেই পারে না। কেউ যদি সদা সত্য কথা বলতে থাকে তবে তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে শুরু করে প্রত্যেকটি প্রত্যেকটি মাখলুক তাকে ভালবাসতে থাকে। প্রত্যেকটি মাখলুক তার জন্য দোয়া করতে থাকে। প্রত্যেকটি মাখলুকের অন্তরে তার ভালোবাসার অনুভূতি জাগ্রত করে দেন মহান আল্লাহ তায়ালা।

সত্যবাদিতা সম্পর্কে মহান আল্লাহ তা'আলা কুরআনুল কারীমে অনেক ঘোষণা এসেছে। মহান আল্লাহ তাআলা বলেছে তোমরা সদা সত্য কথা বলবে কখনো মিথ্যা আশ্রয় নিবে না মিথ্যা কথা বলবে না। এই সত্য কথা বলা মহান আল্লাহতালার একটি অন্যতম হুকুম। কেউ যদি সদা সত্য কথা বলে সেই সত্য তাকে জীবনকে পণ্যের দিকে নিয়ে যায়। আর যখন পূর্ণতাকে নিয়ে যায় তখন সেই পূর্ণ তাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায় আর মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট মানেই জান্নাত অর্জন করা।

আমাদের ছেলেমেয়ে যখন ছোট থাকে তখন তাকে সত্যবাদিতা শিক্ষা দেওয়া একান্ত জরুরি এবং অতিব প্রয়োজনীয় একটা শিক্ষা। কারণ শিশুকাল থেকে যদি কোন ব্যক্তি সত্য কথা বলা শেখে সত্তর উপর চলতে শেখে তবে তার চলার পথ সত্তর উপর ভিত্তি গড়ে ওঠে। আর কোন শিশুর যদি সত্য বলা ভিত্তি শক্ত হয় তবে সে বড় হয়ে কখনোই সত্য ছাড়তে পারে না। ৭ তুই যার পথ চলার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। সে যখন পরিবারের মধ্যে অবস্থান করবি সে সর্বদা সত্য কথা বলবে এই সত্য তাকে কোন দিকে কোন কোন লোভ তাকে শক্ত হতে বিচ্যুতি ঘটাতে পারে না। কোন লোভ-লালসা তার কাছে সত্য চেয়ে বড় হয় না সব কিছুর উর্ধ্বে তার সত্যবাদী তার কোনটি উজ্জ্বল হয়ে দেখা দেয়। আর এই সত্যবাদীতার জন্য সে পরিবারের মধ্যে আদর্শবান ব্যক্তি হিসেবে পরিগণিত হয় এছাড়াও সমাজের মধ্যে এসে সত্যবাদিতা হিসেবে পরিচিতি লাভ করে এবং সম্মানের পাত্র হয়ে দাঁড়ায়। এছাড়াও কর্মক্ষেত্রে সবাই তাকে শ্রদ্ধা ভক্তি করে এই সত্য কথা বলার কারণে বা সত্যবাদিতা হওয়ার কারণে। এছাড়া এই ব্যক্তি মানুষের সাথে চলাফেরা লেনদেন ওঠা-বসা কাজকর্ম যা কিছু করুক না কেন সর্ব ক্ষেত্রেই এর সত্যবাদী তার মহৎ গুণটি তার মধ্যে প্রস্ফুটিত হতে থাকে এবং সবাই একে একে তাকে সত্যবাদী হিসেবে চিহ্নিত করে এবং ভালোবাসতে থাকে শ্রদ্ধা করতে থাকে ভক্তি করতে থাকে। আর যখন সেই শিশু বড় হয়ে যায় তখন সে সত্যের উপর পথ চলে সত্যিই তার একমাত্র পথের সম্বল হয় আর এই সত্যবাদী তার কারণে তার যাবতীয় কাজকর্ম পণ্যের ভিত্তি গড়ে ওঠে। সত্যবাদিতা তাকে পণ্যের দিকে পথ চলার শেখায় আর পূর্ণ যখন অর্জিত হয় তখন মহান আল্লাহ তা'আলা তাকে জান্নাতে পৌছায় দেন।

সত্যবাদী মানুষের স্বভাব চরিত্র অত্যন্ত ভালো হয় কারণ তার চরিত্রে কোন দোষত্রুটি থাকতে পারে না কারণ দোষ ত্রুটি যদি করে কোন কারনে সত্য কথা বলার জন্য সে অপ্রস্তুত হয়ে যায় তখন সে ওই অন্যায় কাজটি করার আগেই সেই অন্যায় কাজ হইতে বিরত থাকে কারণ সে তো মিথ্যা কথা বলতে পারবে না কারণ কেউ যদি জিজ্ঞাসা করে তুমি এ কাজ করেছ তখন সে নিশ্চিত বলে দিবে হ্যাঁ আমি এ কাজ করেছি যেহেতু সে সত্য কথা বলবে আর বলতে বাধ্য কারন সে মিথ্যার উপর ভিত্তি করে ওঠে নাই সে সত্যের উপর ভিত্তি করে উঠেছে বিধায় সে সদা সত্য কথা বলবে বলতে হবে তাই সে কখনোই অন্যায় অপরাধ করতে পারে না।

অতি ছোট গল্প, গল্পটি হলো একটা হাদিস সংক্ষেপে গল্পটি আমি একটু উপস্থাপন করি। এক ব্যক্তি দিনে ইবাদত করত আর রাত্রে চুরি করে বেড়াতো। দিনে নামাজ পড়ে রাতে চুরি করে এই খবর সাহাবারা জানতো এবং সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল হুজুর এক ব্যক্তি নামাজও পড়ে আবার চুরিও করে। তখন প্রিয়নবী হযরত মুহাম্মদ সঃ আঃ তাকে বললেন সে যে নামাজ পড়ছে সে নামাজটা তার হচ্ছে না অর্থাৎ প্রকৃত নামাজ পড়ছে না তাই তো সে চুরি করতে পারে। আরে তুই ছোট গল্প বা হাদিস যাই বলি না কেন হযরত মুহাম্মদ সাঃ এর কাছে এসে বলল হুজুর আমি তো দিনে নামাজ পড়ি মানুষের ভালো কাজ করি। কিন্তু রাত্রিটা আমি চুরি করি আমি এই ছুরি কাজ থেকে কিভাবে পরিত্রান পেতে পারি সেই বুদ্ধি আমাকে বলে দেন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ চোরকে বললেন তুমি আজ হতে একটি আদেশ আমার অনুসরণ করবে অর্থাৎ আদেশটি ১০০% মেনে চলবে। তখন চোরটি বলল যে হুজুর আমি আপনার কথা গ্রহণ করে নিলাম আমি আপনার একটি নয় হাজার কথা মেনে চলতে চাই। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু সালাম তাকে বললেন তুমি আজ হতে কখনো মিথ্যা কথা বলতে পারবে না অর্থাৎ সদা সত্য কথা বলবে। তখন সেই চোরটি মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে কথা দিলেন এবং নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম এর কাছে ওয়াদা করলেন যে আজ হতে আমি আর কখনোই মিথ্যা কথা বলবো না সদা সত্য কথা বলব। এই ওয়াদা করার সাথে সাথে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বললেন তুমি এখন চলে যাও এবং সাত দিন পর আবার এসে আমার সাথে দেখা করবে। তখন লোকটি চলে গেল এবং বাড়ি গিয়ে সে রাতে চুরি করে এবং চুরি করতে সে চলে গেল চুরি করার আগ মুহূর্ত সে মনে মনে ভাবিতেছে হায় আল্লাহ আমি তো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃকে কথা দিয়ে এসেছি আর কখনোই মিথ্যা কথা বলবো না অর্থাৎ সদা সত্য কথা বলব। তখন চোরটির অনেক চিন্তা ভাবনা করার পর আর চুরি করতে পারল না কারণ সেভাবে ভেবে নিল যে আমি এখন চুরি করবো আর কালকে বা সাত দিন পর যাই হোক না কেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার চোরের কথা স্পষ্ট বলতে হবে কারণ আমি তো কখনো মিথ্যা কথা বলতে চায় না বা বলি না। এভাবে আরও কিছুদিন গেল তারপর শেয়ার চুরি করতে পারল না তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করতে গেল এবং নবী করীম সাল্লাল্লাহু সালামকে পুরো ঘটনা বলে দিলেন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তার জন্য দোয়া করলেন।

তাই আসুন আমরা আজ হতেই সদা সত্য কথা বলি মিথ্যাকে ঘৃণা করি তবে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাকে শাফায়েত করবেন এবং আমার রব আমার প্রতি খুশি হবেন এবং আমাকে জান্নাত দান করবেন। আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।

Comments